• খেলা

    উত্তরার লেক রোইং ফেডারেশনকে হন্তান্তরের নির্দেশ

      প্রতিনিধি 21 April 2026 , 10:42:45 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ রোইং ফেডারেশনকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের ১২ নম্বর লেক অস্থায়ীভাবে হস্তান্তরের উদ্যোগ নিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোইং ফেডারেশন দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিচ্ছে। এ লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণের জন্য একটি লেক ও বোট হাউস জরুরি প্রয়োজন।

    বিজ্ঞাপন

    অফিস আদেশসূত্রে জানা যায়, ২০২১ সালে বাংলাদেশ রোইং ফেডারেশনের চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতির মাধ্যমে উত্তরা লেক ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে আবেদন করা হয়েছিল। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ উত্তরা ১৮ নম্বর সেক্টরের ১২ নম্বর লেকটি ব্যবহারের অনুমতি দেয়। কিন্তু পরবর্তীতে রাজউক কর্তৃপক্ষ বাংলাদেশ রোইং ফেডারেশনের কাছে লেকটি হস্তান্তর করেনি।

    এ অবস্থায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বলেছে, উত্তরা ১৮ নম্বর সেক্টরের ১২ নম্বর লেকটি নিয়মিত খেলাধুলা, অনুশীলন ও প্রশিক্ষণের জন্য বাংলাদেশ রোইং ফেডারেশনের অনুকূলে অস্থায়ীভাবে হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

    এতে করে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিয়মিত অনুশীলনে জোর দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন রোইংয়ের সঙ্গে সংশ্লিষ্টরা।
    পাশাপাশি নদীমাতৃক বাংলাদেশের সম্ভাবনাময় খাত রোইংকে এগিয়ে নিতে হলে এই লেকটিকে ব্যবহারের অনুমতি দেওয়া প্রয়োজন বলেও দাবি করে বাংলাদেশ রোইং ফেডারেশন। লেকটি দ্রুত হস্তান্তর হলে দেশের রোইং খেলায় গতি আসবে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম 5:28 PM কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু: ঋতুপর্ণা 4:21 PM অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিলল বড় সুখবর 4:08 PM খানজাহান আলী দিঘির সেই কুমির অপসারণ 3:42 PM পেলের ১৯৫৮ বিশ্বকাপের জার্সি নিলামে, সম্ভাব্য মূল্য ৬ মিলিয়ন ডলার 3:28 PM প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ 3:09 PM ফেনীর অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 12:07 PM বাংলাদেশসহ ৬০টি দেশের উপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের 11:49 AM ইবোলা আতঙ্কে ডিআর কঙ্গো–চিলি প্রীতি ম্যাচ বাতিল 11:42 AM পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত