• লাইফস্টাইল

    চুল পড়া বন্ধ করতে যে খাবারগুলো প্রয়োজন

      প্রতিনিধি 15 September 2025 , 6:17:56 প্রিন্ট সংস্করণ

    - চুল পড়া সমস্যায় এক নারী মডেল। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চুল পড়া নারী-পুরুষের জীবনে একটি চলমান ব্যাপার। তবুও এই সমস্যায় কম-বেশি সবাই ভুগে থাকেন। তাই অপ্রয়োজনীয় চুল পড়া বন্ধ করতে চাইলে কিছু বাড়তি যত্ন নিতে হবে। এ ক্ষেত্রে শুধু বাইরের যত্ন নেয়া যথেষ্ট নয়। খাবারের তালিকার দিকেও খেয়াল রাখতে হবে। নিয়মিত রুটিনে এমন সব খাবার যুক্ত করতে হবে, যেগুলো খেলে চুল পড়া বন্ধ হবে।

    এমন কিছু খাবার সম্পর্কে জেনে নেয়া যাক- বায়োটিন সমৃদ্ধ খাবার: ডিম হলো একটি বায়োটিন সমৃদ্ধ খাবার। যদি সুন্দর চুল পেতে চান, তাহলে ডিম খাওয়ার দিকে মনোযোগী হতে হবে। চুল পড়া বন্ধ করতে এটি বেশ কার্যকরী। ডিমের কুসুম বায়োটিনের ভালো উৎস। সেইসঙ্গে রয়েছে প্রোটিন। যা চুলের গঠন ও বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখে।

    বিজ্ঞাপন

    ভিটামিন যুক্ত পালং শাক: পালং শাক খেতে কে না পছন্দ করেন! সুস্বাদু এই শাকের রয়েছে অনেক উপকারিতা। পালং শাক আয়রন, ভিটামিন এ ও সি এবং বায়োটিনের একটি ভালো উৎস। এসব উপকারী উপাদান চুল ভালো রাখতে দারুণ কার্যকরী।

    স্বাস্থ্যকর ফ্যাট বাদাম: বাদাম খাওয়ার রয়েছে অনেকগুলো উপকারিতা। তার মধ্যে অন্যতম হলো এটি চুল পড়া বন্ধ করতে বেশ কার্যকরী। বাদামে থাকে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান চুলের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে।

    উপকারী সবজি মিষ্টি আলু: মিষ্টি আলু খেতেই সুস্বাদু নয় বরং এটি একটি উপকারী সবজি এবং পুষ্টিগুণে ভরপুর। এই আলুতে থাকা বিটা ক্যারোটিন চুলের বৃদ্ধিতে সাহায্য করে। যারা চুল পড়া বন্ধ করতে চান তারা নিয়মিত মিষ্টি আলু খাওয়ার অভ্যাস করুন। এতে চুল হবে ঘন ও ঝলমলে এবং চুল পড়া বন্ধ হবে। সেই সঙ্গে চুলের বৃদ্ধি দ্রুত হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন