• লাইফস্টাইল

    মানসিক সুস্থতা রক্ষায় মেডিটেশন একটি কার্যকর পদ্ধতি

      প্রতিনিধি 8 September 2025 , 7:18:55 প্রিন্ট সংস্করণ

    - মেডিটেশন এর একটি প্রতিকী ছবি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মানসিক সুস্থতা রক্ষায় মেডিটেশন বা ধ্যান একটি কার্যকর ও সহজ পদ্ধতি হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। ব্যস্ত নাগরিক জীবনে মানসিক চাপ এখন যেন নিত্যসঙ্গী। কর্পোরেট অফিস থেকে শুরু করে ঘরোয়া কাজেও মানুষ নানা রকম চাপের মুখোমুখি হচ্ছে প্রতিনিয়ত। তাই বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন মাত্র ১০ থেকে ১৫ মিনিট মেডিটেশন মানসিক চাপ কমাতে ও মনকে শান্ত রাখতে কার্যকরী ভূমিকা রাখতে পারে।

    বিজ্ঞাপন

    মেডিটেশন মূলত এক ধরনের মানসিক অনুশীলন। এর মাধ্যমে মন ও শরীরকে শান্ত ও স্থির রাখা হয়। বিশ্বের নানান ধর্ম ও সংস্কৃতিতে এ মেডিটেশন বা ধ্যানের প্রাচীন ঐতিহ্য রয়েছে যা বর্তমানে একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসেবে স্বীকৃত। মেডিটেশন সম্পর্কে প্রখ্যাত মনোবিজ্ঞানী জন কাবাট-জিন বলেছেন, মেডিটেশন একমাত্র ইচ্ছাকৃত ও পরিকল্পিত মানবিক কার্যকলাপ। এটি মনোযোগ ও সচেতনতা উন্নয়নের উপর কেন্দ্রীভূত।’

    গবেষণায় দেখা গেছে, মস্তিস্কের ‘অ্যামিগডালা’ অংশ উদ্বেগ ও ভয় পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিয়মিত মেডিটেশন মনোযোগ, সিদ্ধান্ত গ্রহন ও আবেগ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। চিকিৎসকদের মতে, দিনের যে কোনো সময় মেডিটেশন করা গেলেও, সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি সবচেয়ে কার্যকর।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা