• জাতীয়

    সরকারের ২ মাসের পথচলার বিস্তারিত তুলে ধরেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

      প্রতিনিধি 18 April 2026 , 5:13:22 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। শুক্রবার (১৭ এপ্রিল) এই দুই মাস পূর্ণ হয়েছে। সরকারের এই ৬০ দিনের পথচলাকে ‘অবিস্মরণীয় অর্জন’ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য ৬০টি উদ্যোগের বিস্তারিত তুলে ধরেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

    শনিবার (১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এসব সাফল্যের খতিয়ান তুলে ধরেন কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।

    লিখিত বক্তব্যে মাহাদী আমিন জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেয়ার পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। এরইমধ্যে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে এই কার্ড প্রদান করা হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা দেয়া হচ্ছে।

    সরকারের পক্ষ থেকে একে নারীর অর্থনৈতিক, পারিবারিক ও সামাজিক ক্ষমতায়নের একটি ‘আন্তর্জাতিক রোল মডেল’ হিসেবে দাবি করা হয়েছে।

    প্রান্তিক কৃষকদের সুরক্ষা দিতে সরকারের বড় পদক্ষেপের কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।

    বিজ্ঞাপন

    বেকারত্ব নিরসন ও প্রশাসনের গতিশীলতা বাড়াতে সরকারি শূন্য পদ পূরণের বিশাল কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে। মাহাদী আমিন জানান, দেশের সব মন্ত্রণালয় ও সরকারি অফিসে বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি শূন্য পদ রয়েছে। এসব শূন্য পদ পূরণের জন্য ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, আমাদের কাছে মনে হয়েছে গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে। বিশেষ করে আমরা দেখেছি, প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী জনগণের মাঝে থাকছেন এবং সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন। তিনি অতিরিক্ত নিরাপত্তার তোয়াক্কা করছেন না।

    প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তার প্রত্যেকটি তিনি পালন করার চেষ্টা করছেন বলে উল্লেখ করেন সালেহ শিবলী। তিনি আরও বলেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য হলো বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছেন এবং তিনিও জনগণের ওপর আস্থা রেখেছেন।

    দেশ সেবা করার জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণমূলক কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যেই দায়িত্বভার গ্রহণ করেছেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:13 PM সরকারের ২ মাসের পথচলার বিস্তারিত তুলে ধরেছে প্রধানমন্ত্রীর কার্যালয় 4:42 PM আবার পুরোনো ভূমিকায় শিক্ষামন্ত্রী 4:22 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু 4:08 PM অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ২৩ 3:50 PM ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা আফজাল নাছের 3:20 PM বিএনপিতে ‘চমক’ 3:03 PM এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী 2:03 PM বিগত ২ সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী 1:53 PM মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে ৪ জন গ্রেফতার 1:41 PM বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল