...
  • রাজনীতি

    ঢাকা-১৭ আসনের জনসভায় তারেক রহমান

      প্রতিনিধি 23 January 2026 , 7:16:06 প্রিন্ট সংস্করণ

    ঢাকা-১৭ আসনে ভাসানটেক-জনসভা মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান নিজ নির্বাচনি এলাকা, ঢাকা-১৭ আসনে ভাসানটেক-বিআরপি ময়দানের জনসভায় উপস্থিত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ৬টা ২৭মিনিটে মঞ্চে এসে পৌঁছান তিনি। দ্বিতীয় দিনের নির্বাচনি প্রচার কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশে বক্তৃতা করবেন তিনি।

    বিজ্ঞাপন

    এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিকেল থেকেই বিআরপি মাঠ ও আশপাশের এলাকা জনসমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে। সমাবেশ শুরুর অনেক আগেই মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। ধানের শীষ প্রতীক হাতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ভাসানটেক এলাকা। স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

    এর আগে নির্বাচনি প্রচারের প্রথম দিনেই টানা ব্যস্ত সময় পার করেন বিএনপি চেয়ারম্যান। সিলেট থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত ১৬ ঘণ্টায় ৭টি জেলার জনসমাবেশে অংশ নেন তিনি। প্রথম দিনের শেষ সমাবেশ অনুষ্ঠিত হয়, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ-গাউসিয়া এলাকায়।

    সেখানে বক্তব্য শেষ করে ভোররাতের কিছু সময় পর ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। দীর্ঘ ও টানা প্রচার শেষে নিজ নির্বাচনি এলাকায় সরাসরি উপস্থিত হন তারেক রহমান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:43 PM অবসরের কথা ভেবেছিলেন বিশ্বকাপ মাতানো আর্জেন্টাইন তারকা 4:43 PM অনুশীলনে ব্রাজিল দলে ফিরলেন রাফিনিয়া, দেখে নিন সম্ভাব্য একাদশ 4:22 PM ব্রাজিল-নরওয়ে ম্যাচ পেছানো নিয়ে যে সিদ্ধান্ত নিল ফিফা 4:06 PM ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে দল পেলেন হাসান মাহমুদ 3:56 PM বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি 1:23 PM রুদ্ধশ্বাস জয়ের পর মেসির স্বীকারোক্তি 12:28 PM আর্জেন্টিনার জয়ে ভেস্তে গেল ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী 11:44 AM শেষ ষোলোর লাইনআপ চূড়ান্ত, কার কখন খেলা? 11:34 AM ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া 11:19 AM হারলেও হৃদয় জিতল কেপ ভার্দে, কাঁপল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.