• রাজনীতি

    নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্যজোট

      প্রতিনিধি 16 April 2026 , 2:18:59 প্রিন্ট সংস্করণ

    ১১ দলীয় ঐক্যে। ছবি: ক্যাপ্টেন্স টিভি
    ১১ দলীয় ঐক্যে। ছবি: ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট। কর্মসূচি অনুযায়ী, ১৮ এপ্রিল থেকে ২ মে রাজধানীসহ সারা দেশে গণমিছিল করবে দলটি।

    বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    গোলাম পরওয়ার বলেন, রাজধানী ঢাকায় গণমিছিল হবে আগামী ১৮ এপ্রিল। ২৫ এপ্রিল সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ২ মে প্রতিটি জেলা শহরে গণমিছিল করা হবে।

    ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারা দেশে সেমিনারের আয়োজন করা হবে বলে জানান গোলাম পরওয়ার।

    বিজ্ঞাপন

    তার মতে, তেল সংকট, হাম সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে।

    ফ্যাসিবাদী কায়দায় নির্লজ্জভাবে প্রশাসনে দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

    দেশের মানষের গণরায় বর্তমান সরকার উপেক্ষা করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন পূরণ হয়নি। জনগণের পক্ষে হওয়া আন্দোলন দমনে সরকার যে হুমকি দিচ্ছে, তা ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ।

    আন্দোলন দমনে পতিত সরকারের মতো আচরণ করলে পরিণতিও তাদের মতোই হবে বলে হুঁশিয়ারি দেন গোলাম পরওয়ার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:36 PM সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য 2:18 PM নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্যজোট 1:49 PM ডিবি পরিচয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা গ্রেফতার 1:18 PM ২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী 12:52 PM ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী 12:33 PM দেশের রিজার্ভ আরও বাড়ল 12:11 PM সরকারের আমন্ত্রণে চীনে গেলেন বিএনপির প্রতিনিধি দল 12:00 PM ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট 11:50 AM আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে 11:28 AM ৩৪ বছর পর সরাসরি আলাপে ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা