• বিনোদন

    ভক্তদের কাছে সাদিয়া জাহান প্রভার অনুরোধ

      প্রতিনিধি 24 September 2025 , 8:36:40 প্রিন্ট সংস্করণ

    - ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিয়মিত অভিনয় করে আসছেন নাটক, ওয়েব কনটেন্ট এবং সরকারি অনুদানের চলচ্চিত্রে। তবে কাজের পাশাপাশি ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে সামাজিক মাধ্যমে সক্রিয় তিনি।

    বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আলাপকালে প্রভাকে জানানো হয়, তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া প্রোফাইল পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে তার পদক্ষেপ ও মন্তব্য কি?

    বিজ্ঞাপন

    প্রভা জানান, “হ্যাঁ, অনেকগুলো ফেক আইডি দেখেছি। কালও একটা দেখেছি। সেই আইডি থেকে আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হয়েছে-‘আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন’। তবে এগুলো মোটেই আমার নয়।”

    অভিনেত্রী স্পষ্ট করে দেন, তার নামে খোলা ভুয়া প্রোফাইল থেকে কোনো রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী বক্তব্য অথবা অর্থ দাবি করা হলে, তা যেন কেউ বিশ্বাস না করেন। তার ভাষায়, “আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। দয়া করে বিচার করবেন না।”

    সাদিয়া জাহান ভক্তদের অনুরোধ করে বলেন, ভুয়া প্রোফাইল দেখলে রিপোর্ট করতে এবং শুধুমাত্র তার অফিসিয়াল পেজ বা ভেরিফায়েড আইডিতেই যোগাযোগ রাখার জন্য।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা