• বিনোদন

    ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথ চলার সময় অমৃতা ছিলেন বড় সহায়- সাইফ

      প্রতিনিধি 9 October 2025 , 2:31:32 প্রিন্ট সংস্করণ

    ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথ চলার সময় অমৃতা ছিলেন বড় সহায়- সাইফ
    ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথ চলার সময় অমৃতা ছিলেন বড় সহায়- সাইফ
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বলিউড তারকা সাইফ আলি খান সম্প্রতি এক শোতে প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের বিষয়ে কথা বলেছেন। তাদের বিচ্ছেদের প্রায় দুই যুগ কেটে গেলেও এখনও সময় সাইফ ও অমৃতার বিবাহিত জীবন নিয়ে কম চর্চা হয় না। এবার এই বিষয়ে কথা বলেছেন সাইফ। টকশোতে অমৃতার প্রতি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেতা। তিনি জানান, তার জীবনের শুরুতে, বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথ চলার সময়, অমৃতা ছিলেন এক বড় সহায়।

    ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, ‘টু মাচ উইথহ কাজল অ্যান্ড টুইঙ্কল খন্না’ শোতে কাজল ও টুইঙ্কলের সঙ্গে আলাপচারিতায় সাইফ বলেন, আমি অনেকবার বলেছি, ২১ বছর বয়সে বিয়ে করেছিলাম, বয়সটা তখন অনেক কম ছিল। সবাই জানে, সম্পর্কটা টিকেনি। কিন্তু আমাদের দুটি চমৎকার সন্তান আছে। আর অমৃতা আমার জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকা, বুঝে ওঠা সবকিছুতেই ওর সাহায্য ছিল অমূল্য।

    বিজ্ঞাপন

    কাজল হেসে বলেন, ও কিন্তু তোমাকে ভালোভাবেই বড় করেছে। জবাবে সাইফ বলেন, হ্যাঁ, ও একজন দারুণ মা। আমি ভাগ্যবান যে আমরা এখনো ভালোভাবে মিশতে পারি। আমরা সাধারণত খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কথা বলি আর সেটা হয় যখন আমি হাসপাতালে ভর্তি থাকি।এরপরই সাইফ মজার ছলে যোগ করেন, আমি আসলে বেশ ঘনঘনই হাসপাতালে যাই, তাই আমাদের যোগাযোগ নিয়মিতই হয়।

    প্রসঙ্গত, সাইফ আলী খান প্রথমে পরিচিত হন অমৃতা সিংয়ের সঙ্গে ‘বেখুদি’ সিনেমার শুটিং সেটে। যদিও সেই সিনেমা থেকে সাইফকে পরবর্তীতে বাদ দেয়া হয়, তবে সেটিই হয়ে ওঠে তার জীবনের বড় মোড়। প্রেমে পড়ে ১৯৯১ সালের অক্টোবরে তারা গোপনে বিয়ে করেন। ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার মতে, তাদের বিয়ের সময় উপস্থিত ছিলেন একজন মৌলভি ও একজন শিখ পুরোহিতও। অনুষ্ঠানে আমৃতার নতুন নাম দেয়া হয়েছিল আজিজা। তারা জানান, ওটা ছিল একেবারে পালিয়ে বিয়ে করার মতো ঘটনা একেবারে সিনেমার গল্প।

    বর্তমানে সাইফ বিবাহিত অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে। তাদের দুই সন্তান রয়েছে একন তৈমুর অন্যজন জেহাঙ্গীর। অন্যদিকে, আমৃতা সিং আর বিয়ে করেন নি। অন্যদিকে, সাইফ ও অমৃতার দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান দুজনেই বলিউডে অভিনয় করছেন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন