• জাতীয়

    টঙ্গীতে বিস্ফোরণে আহত ফায়ার কর্মকর্তার মৃত্যু

      প্রতিনিধি 27 September 2025 , 1:35:24 প্রিন্ট সংস্করণ

    সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
    সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।

    শনিবার (২৭ সেপ্টেম্বর ) সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

    এর আগে গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট এলাকার একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে গিয়ে তিনি গুরুতর দগ্ধ হন। তার শরীরের প্রায় ৪২ শতাংশ পুড়ে যায়।

    বিজ্ঞাপন

    এর আগে একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ তিনজন মারা যান।

    গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট সংলগ্ন একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টা চালায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীসহ একাধিক ব্যক্তি দগ্ধ হন। তাদের মধ্যে কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, গুদামে বিপুল দাহ্য রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা বা তদন্ত কমিটি গঠন করা হয়নি বলে জানিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা