• বিনোদন

    মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন আজ

      প্রতিনিধি 6 April 2026 , 5:15:48 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আজ ৬ এপ্রিল, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন-এর ৯৫তম জন্মবার্ষিকী। ১৯৩১ সালের এই দিনে তৎকালীন পাবনায় জন্মগ্রহণ করেন তিনি। শৈশব ও কৈশোর কেটেছে পাবনা শহরেই। ছোটবেলা থেকেই গান, নাটক ও অভিনয়ের প্রতি ছিল তার গভীর আগ্রহ।

    ১৯৫২ সালে “শেষ কোথায়” চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করলেও সেটি মুক্তি পায়নি। পরবর্তীতে ১৯৫৩ সালে “সাত নম্বর কয়েদি” সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর টানা কয়েক দশক বাংলা চলচ্চিত্রে অভিনয় করে তিনি অনন্য জনপ্রিয়তা অর্জন করেন, বিশেষ করে উত্তম কুমার-এর সঙ্গে জুটি বেঁধে।

    বিজ্ঞাপন

    তিনি মোট ৬৩টি চলচ্চিত্রে অভিনয় করেন (বাংলা ও হিন্দি মিলিয়ে)। ১৯৬৩ সালে “সাত পাকে বাঁধা” চলচ্চিত্রের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন- যা ছিল কোনো ভারতীয় অভিনেত্রীর প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি। এছাড়া তিনি পদ্মশ্রী সম্মানেও ভূষিত হন।

    ১৯৭৮ সালে উত্তম কুমারের মৃত্যুর পর তিনি অভিনয় থেকে সরে দাঁড়ান এবং পরবর্তীতে জনজীবন থেকেও নিজেকে আড়াল করে রাখেন।

    জন্মবার্ষিকী উপলক্ষে পাবনায় বিভিন্ন সংগঠন, বিশেষ করে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে কেক কাটা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:14 PM বিশ্বকাপের মধ্যেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলকিপার 5:46 PM যুক্তরাষ্ট্রে আস্ত স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান 5:26 PM মেসির জন্মদিনে চিঠি লিখে স্বপ্ন পূরণ হলো ৮ বছরের খুদে মানুর 4:55 PM যুক্তরাষ্ট্রের ফুটবলার লাল কার্ড দেখায় ১২ কোটি টাকার পিজ্জা উপহার 3:43 PM পাঁচ শব্দে রোনালদোর বার্তা 3:11 PM কার্লো আনচেলত্তি: তৈরি থাকুন, আমরা আসছি-নরওয়ের কোচের হুমকি 2:09 PM কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা সেনেগাল তারকা ফুটবলারের 1:51 PM ‘ওয়ান লাস্ট ডান্স’ কার? 12:43 PM বিশ্বকাপ বিদায়ের পর বাবাকেও হারালেন কঙ্গোর কোচ 12:22 PM চোটাক্রান্ত পাকেতার বদলি কি নিতে পারবে ব্রাজিল?