...
  • আইন-আদালত

    ট্রাইব্যুনালে হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ সাবেক যুবদল নেতার

      প্রতিনিধি 6 April 2026 , 4:30:19 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ২২ জনের বিরুদ্ধে গুম করে নির্যাতনের অভিযোগ করেছেন সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন।

    সোমবার (৬ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

    বিজ্ঞাপন

    মশিউর রহমান মামুন বলেন, ২০১৩ ও ২০১৫ সালে দুই দফা তাকে অপহরণ করা হয়। মূলত বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে তাকে গুম পরবর্তী নির্যাতন করা হয় এবং তারপর থেকে এখন পর্যন্ত ঠিকঠাক হাঁটতে পারেন না বলে দাবি করেন মামুন।

    অভিযোগ আনা ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে আশা করেন সাবেক এ যুবদল নেতা।

    এর আগে দ্বিতীয় দিনের মতো চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সাথে বৈঠক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান ডিআইজি মো. শফিকুল ইসলাম।

    বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেছেন। তবে বিশেষ কোনো সাক্ষী বা মামলা নিয়ে কথা হয়নি বলে জানান তিনি।

    এর আগে সাড়ে এগারোটার দিকে প্রসিকিউশন কার্যালয়ে আসেন ডিবি প্রধান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:30 PM ট্রাইব্যুনালে হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ সাবেক যুবদল নেতার 4:15 PM সংরক্ষিত নারী আসন: বিএনপি ৩৬, জামায়াত ১৩, স্বতন্ত্র ১ 4:07 PM সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ 3:53 PM মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত 3:36 PM তনু হত্যা: ৩ জনের ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়ে আদালতে পিবিআইর আবেদন 3:12 PM সাগরে জেলেদের জালে ৫০টি লাক্ষা মাছ, ১০ লাখে বিক্রি 2:58 PM সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল 2:49 PM সাফজয়ী যুবাদের সংবর্ধনা ও অর্থ পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী 2:18 PM ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে যা জানালেন মন্ত্রী 1:46 PM ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র, ইরান, মধ্যস্থতাকারীরা: অ্যাক্সিওস
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.