...
  • বাণিজ্য

    যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

      প্রতিনিধি 1 April 2026 , 5:21:55 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গমের বড় একটি চালান নিয়ে এমপি আল্ট্রাম্যাক্স-২ জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

    বুধবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

    যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে এসব গম আমদানি করা হয়।

    এর আগে জিটুজি-০৩ চুক্তির আওতায় ১৯ জানুয়ারি এমভি ক্লিপার ইসাডোরা প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ টন এবং ২৭ মার্চ এমভি উবন নারিতে দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে ৬২ হাজার ১৫০ টন গম দেশে পৌঁছায়।

    বিজ্ঞাপন

    জানা গেছে, জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহাজে রক্ষিত গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

    সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির জিটুজি- ১ ও ২ চুক্তির আওতায় আমদানি করা সব গম দেশে পৌঁছেছে। জিটুজি-১ এর আওতায় ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ টন গম এবং জিটুজি-২ এর আওতায় ২ লাখ ৩০ হাজার ৩৯ টন গম আমদানি করা হয়।

    দেশে মোট গমের চাহিদা প্রায় ৭০ লাখ টন। দেশে উৎপাদন হয় প্রায় ১০ লাখ টন। ফলে চাহিদা পূরণের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:34 AM নরওয়ে ম্যাচে দলের অন্যতম সেরা অস্ত্রকে পাচ্ছেন আনচেলত্তি 11:16 AM প্যারাগুয়ের রক্ষণ ভেঙে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 11:06 AM উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো 5:43 PM অবসরের কথা ভেবেছিলেন বিশ্বকাপ মাতানো আর্জেন্টাইন তারকা 4:43 PM অনুশীলনে ব্রাজিল দলে ফিরলেন রাফিনিয়া, দেখে নিন সম্ভাব্য একাদশ 4:22 PM ব্রাজিল-নরওয়ে ম্যাচ পেছানো নিয়ে যে সিদ্ধান্ত নিল ফিফা 4:06 PM ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে দল পেলেন হাসান মাহমুদ 3:56 PM বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি 1:23 PM রুদ্ধশ্বাস জয়ের পর মেসির স্বীকারোক্তি 12:28 PM আর্জেন্টিনার জয়ে ভেস্তে গেল ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.