• আন্তর্জাতিক

    একই দিনে ইসরায়েলি ৫টি হার্মিস ড্রোন ধ্বংস করল ইরান

      প্রতিনিধি 30 March 2026 , 2:06:27 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী ইসরায়েলের পাঁচটি অত্যাধুনিক ‘হার্মিস’ ড্রোন ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। এই ড্রোনগুলোর প্রতিটির মূল্য প্রায় ১০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২২ কোটি টাকার বেশি)। এই হিসাবে পাঁচটি হার্মিস ড্রোনের দাম ৬১৩ কোটি টাকার বেশি।

    ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সোমবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ।

    বিজ্ঞাপন

    আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, শনিবার (২৮ মার্চ) দেশের দক্ষিণ উপকূলে আইআরজিসি গ্রাউন্ড ফোর্সের বাসিজ এবং হরমুজগান প্রদেশের স্থানীয়দের সহায়তায় পাঁচটি হার্মিস ড্রোন ধ্বংস করা হয়েছে।

    তাসনিম নিউজের তথ্যমতে, এই পাঁচটি ড্রোনসহ ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ১৪০টির কাছাকাছি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংস করেছে ইরান। এ ছাড়া শত্রুপক্ষের ধ্বংস হওয়া উন্নত এফ-জেনারেশন যুদ্ধবিমানের সংখ্যাও এখন দুই অঙ্কের ঘরে।

    ধ্বংস হওয়া হার্মিস ৯০০ মডেলের ড্রোনগুলো ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস তৈরি করে। মূলত দীর্ঘ সময় ধরে উড্ডয়ন সক্ষম এই ড্রোনগুলো গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। সামরিক বিশেষজ্ঞদের মতে, ভূপাতিত প্রতিটি ড্রোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২২ কোটি টাকা)।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:50 AM মাশরাফি তার বাবাকে বলেছেন- আমি মারা গেলে আমার লাশ যেন নড়াইলে না নেয়া হয় 11:26 AM লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত 6:59 PM বিশ্বকাপের এই ৯টি রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব 6:39 PM কোরবানি পশুর চামড়ার দাম নির্ধারণ করলো সরকার 6:29 PM গাঁজাসেবন না করলে নাসীরউদ্দীন পাটোয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন 5:41 PM ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন 5:16 PM ৯ বার ভূমিকম্পে কাঁপল ইরান 4:44 PM কান মাতালেন আলিয়া ভাট, হীরার ঝলক দেখালেন অভিনেত্রী 3:30 PM বিসিবি নির্বাচনের উত্তাপ শুরু, গঠন হলো নির্বাচন কমিশন 3:09 PM ২৭তম বিসিএসের ৯৬ বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি