• খেলা

    শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে জিতল পাকিস্তান

      প্রতিনিধি 24 September 2025 , 12:42:00 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২ ওভার হাতে রেখেই জিতে গেল পাকিস্তান। মাত্র ১৩৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে সহজেই জিতে গেল পাকিস্তান। তাই এশিয়া কাপের ফাইনালে যাওয়ার স্বপ্ন বেঁচে রইল পাকিদের। আর এদিকে পরপর দুই ম্যাচ হেরে এশিয়া কাপের সুপারফোর থেকেই ছিটকে গেল শ্রীলঙ্কা।

    কামিন্দু মেন্ডিসের ফিফটির সুবাদে সুপার ফোরের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ১৩৪ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। এদিন টস জিতে প্রথমে লঙ্কান অধিনায়ককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বল মাঠে গড়ায়।

    বিজ্ঞাপন

    ব্যাটিংয়ে নেমে স্বভাবতই মারমুখো ভঙ্গিমায় পাওয়ার প্লে’র সর্বোচ্চ সঠিক ব্যবহারের চেষ্টা চালায় লঙ্কানরা। তবে পাকিস্তানি বোলারদের কাছে রীতিমতো ধরাশায়ী হন তারা। প্রথম ওভারের দ্বিতীয় বলেই শাহিন আফ্রিদির শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরত যান কুশাল মেন্ডিস। নিজের দ্বিতীয় ওভারে পাথুম নিশাঙ্কাকেও সাজঘরে ফেরত পাঠান আফ্রিদি। কুশাল শূন্য রানে আউট হলেও পাথুম করেন ৮ রান।

    পাওয়ার প্লেতে কুশাল পেরেরাকেও হারিয়ে ফেলে লঙ্কানরা। হারিস রউফের শিকার হওয়ার আগে ১ ছক্কা ও ১ চারে ১২ বলে ১৫ রান করেন তিনি। এরপর ১৯ বলে ২০ রান করে দলীয় ৫৮ রানে বিদায় নেন অধিনায়ক আসালাঙ্কা।

    ক্রিজে নেমেই পরের বলে হুসাইন তালাতের পরে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন দাসুন শানাকা (০)। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে বিপদ কাটানোর চেষ্টা করেন কামিন্দু। তবে ১৩ বলে ১৫ রান কলে দলীয় ৮০ রানে বিদায় নেন হাসারাঙ্কা। লড়াই চালিয়ে যান কামিন্দু। দলের সংগ্রহ ১২০ পার করে বিদায় নেন তিনি। ৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫০ রানে সাজানো ছিল তার ইনিংস। অন্যদিকে চাপের মুহূর্ত ক্রিজ আঁকড়ে ধরে ২১ বলে ১৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন চামিকা করুনারত্নে।

    পাকিস্তানের হয়ে ২৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন শাহিন। ১৮ রান খরচায় ২ উইকেট হুসাইন তালাতের আর ৩৭ রান খরচায় ২ উইকেট নেন হারিস রউফ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা