• রাজনীতি

    স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

      প্রতিনিধি 24 March 2026 , 1:37:35 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ জামায়াতে ইসলামী । ছবি : ক্যাপ্টে’ন্স টিভি
    বাংলাদেশ জামায়াতে ইসলামী । ছবি : ক্যাপ্টে’ন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুই দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, দোয়া অনুষ্ঠান ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। সোমবার (২৩ মার্চ) জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দেয়া পোস্টে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

    বিজ্ঞাপন

    পোস্টে উল্লেখ করা হয়েছে, আগামী ২৫ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা সভায় বক্তব্য দেবেন।

    পরদিন ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একইসঙ্গে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    একই দিন সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:55 PM ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ 5:14 PM বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ফিফার 4:52 PM বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো 4:39 PM ইউরোপে তাপপ্রবাহে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু 4:25 PM বাংলাদেশকে ধন্যবাদ দিলেন কাসেমিরো ও কুনহা 4:08 PM মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে? 3:41 PM ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ 12:52 PM জার্মানির বিদায়ে কাঠগড়ায় ভিএআরে বাতিল হওয়া গোল 12:25 PM বিশ্বকাপের ভবিষ্যতদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা 12:00 PM কেপ ভার্দে ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা