• শিরোনাম

    ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরছে মানুষ

      প্রতিনিধি 23 March 2026 , 11:06:00 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পবিত্র ঈদুল ফিতরের ছুটির শেষদিন আজ (২৩ মার্চ)। টানা ৭ দিনের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার থেকে খুলবে সরকারি-বেসরকারি অফিস, কল-কারখানা। এমন অবস্থায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে আগেভাগেই ঢাকায় ফিরছেন। সোমবার সকালে রাজধানীর রেলওয়ে স্টেশন, বাস স্টেশন ও লঞ্চ টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

    ঈদের লম্বা ছুটিতে গত ১৭ মার্চ থেকে ফাঁকা হতে থাকে রাজধানী। অবশেষে সাত দিনের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন পেশার মানুষ। যাত্রাপথে ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগে পরিবার-পরিজন নিয়ে ফিরছেন এই কর্মব্যস্ত শহরে।

    বিজ্ঞাপন

    সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, রেলপথে ঢাকায় ফিরেছেন অনেকে। যাত্রীদের অতিরিক্ত চাপ না থাকায় স্বস্তির কথা জানিয়েছেন তারা। আবার ঈদের তৃতীয় দিনেও রেলপথে রাজধানী ছাড়তে দেখা গেছে অনেককে। পরিবারের সঙ্গে ঈদ করতে না পারলেও ঈদের পর কিছু সময় কাটাতে যাচ্ছেন তারা।

    সড়কপথেও একই অবস্থা। সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল এলাকা দিয়ে কিছু কিছু মানুষকে ঢাকায় ফিরতে দেখা গেছে। তবে তেমন ভিড় নেই, স্বস্তিতে ফিরতে পারছেন যাত্রীরা। ঈদপরবর্তী ছুটি পেয়ে সড়কপথেও অনেকে বাড়ি ফিরছেন।

    দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষ ফিরছেন নৌপথে। দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো ভোররাত থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে। তবে ঈদযাত্রায় লঞ্চগুলোতে যেমন অতিরিক্ত যাত্রী দেখা যায়, তেমনটি ছিল না। বেশিরভাগ লঞ্চেই ধারণক্ষমতার কম যাত্রী এসেছে। এতে যাত্রীরাও ঈদের ছুটি শেষে স্বস্তিতে ঢাকায় ফিরতে পেরেছেন। তবে আজ বিকাল থেকেই যাত্রীর চাপ বাড়বে বলে জানিয়েছেন লঞ্চের কর্মীরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:50 PM স্বস্তিকা ও পরমব্রতর বিরুদ্ধে গুরুতর অভিযোগ 1:10 PM প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল 12:52 PM ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তাব্যবস্থা 12:31 PM সৌদিতে রোনালদোর প্রথম শিরোপা উৎসব 12:02 PM প্রকাশ্যে এলো রামিসার ধর্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম 11:52 AM রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা 11:25 AM বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি 6:55 PM বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর  6:18 PM অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন ম্যানুয়েল নয়ার 5:41 PM ইধিকা-জ্যোতির্ময়ীর পর এবার ঢালিউডে দেবের নায়িকা