• রাজনীতি

    কোথাও বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না: সেতুমন্ত্রী রবিউল আলম

      প্রতিনিধি 19 March 2026 , 5:08:20 প্রিন্ট সংস্করণ

    কোথাও বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না: সেতুমন্ত্রী রবিউল আলম। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে কোথাও বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

    তিনি জানান, পরিবহনগুলোতে সরকার নির্ধারিত ভাড়াই আদায় করা হচ্ছে। তবে কাউন্টার থেকে বাস ছেড়ে যাওয়ার পর রাস্তা থেকে যাত্রী তোলার সময় বাড়তি ভাড়া নেয়ার কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে।

    বিজ্ঞাপন

    সেতুমন্ত্রী বলেন, যত্রতত্র গড়ে ওঠা বাস কাউন্টারগুলোর কারণে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। জনভোগান্তি কমাতে আগামীতে এসব যত্রতত্র কাউন্টার স্থাপন প্রক্রিয়া পুরোপুরি বাতিল করা হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং বাড়তি ভাড়া আদায় রোধে ইতোমধ্যে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হয়েছে।

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে রবিউল আলম জানান, ঈদ উপলক্ষে সড়ক, সেতু ও নৌ মন্ত্রণালয়ের সবার ছুটি বাতিল করা হয়েছে। মাঠ পর্যায়ে সেবা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    তিনি বলেন, যাত্রা নির্বিঘ্ন করতে ও বাড়তি ভাড়া নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। তবে এর মাঝেও বিচ্যুতি হচ্ছে না, তা অস্বীকার করার সুযোগ নেই। যেখানে কিছু ব্যত্যয়, বিচ্যুতি রয়েছে সেখানেই অভিযান চালানো হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:08 PM কোথাও বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না: সেতুমন্ত্রী রবিউল আলম 5:03 PM ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি 4:56 PM জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 4:52 PM সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 4:47 PM চট্টগ্রামের টেরিবাজার-বহুতল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, নিহত ২ 4:43 PM কয়েকদিনের ব্যবধানে বেড়েছে, সুগন্ধি চাল-সেমাই ও মশলার দাম 4:31 PM কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল হত‍্যা: আটক ৫ 4:19 PM যমুনা-করটিয়া ৩০ কিলো‌মিটার যানযট, ঘরমুখো মানুষের ভোগান্তি 7:05 PM ঈদ যাত্রা: গাজীপুরে ২১ কিলোমিটার যানজট, মানুষের চরম দুর্ভোগ 6:54 PM অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা লেনদেনের অভিযোগে, ভাটারা থানার ওসি বদলি