• খেলা

    সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

      প্রতিনিধি 15 March 2026 , 2:58:41 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

    রোববার (১৫ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে।

    সিরিজ বর্তমানে ১-১ সমতায়, ফলে এই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

    টস জিতে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি জানান, দলে কয়েকজন খেলোয়াড় চোটে থাকায় তারা আগে বোলিং করতে চেয়েছেন। পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা থাকায় দ্রুত উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলতে চান তারা।

    বিজ্ঞাপন

    অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে এবং দল বড় স্কোর গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে। তার মতে, এই উইকেটে প্রায় ২৬০ রান প্রতিযোগিতামূলক সংগ্রহ হতে পারে।

    বাংলাদেশ এ ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। পাকিস্তান দলে রয়েছে দুটি নতুন মুখ।

    বাংলাদেশ একাদশ

    সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

    পাকিস্তান একাদশ

    সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, গাজি ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আঘা, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, সাদ মাসুদ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, আবরার আহমেদ।

    প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে জয় পেয়েছে। ফলে মিরপুরের এই ম্যাচটিই নির্ধারণ করবে সিরিজের চ্যাম্পিয়ন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:47 PM বক্স অফিস কাঁপাচ্ছে মাইকেল 1:29 PM বিশ্বকাপ মিস থেকে নতুন মিশন লিটনের টার্গেট বিশ্বকাপ ২০২৮ 1:15 PM উলশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 1:05 PM নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী 12:42 PM যুদ্ধ বন্ধে ৩ স্তরের নতুন প্রস্তাব দিলো ইরান 12:00 PM পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের 11:42 AM চট্টগ্রামে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড 11:31 AM বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার 11:17 AM যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 6:36 PM আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের জীবনবৃত্তান্ত