• জাতীয়

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

      প্রতিনিধি 14 March 2026 , 5:50:00 প্রিন্ট সংস্করণ

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদের স্পিকার ও কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহমদ। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির অপর সদস্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে, স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশগ্রহণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

    বিজ্ঞাপন

    বৈঠকে সংসদের প্রথম অধিবেশনের কার্যসূচি ও সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। এছাড়া অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। তবে প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেয়া হয়েছে।

    সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেয়ার জন্য ৮টি এবং অন্য মন্ত্রীদের জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে।

    বৈঠকে আরও উপস্থিত ছিলেন-বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:50 PM ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত 5:33 PM আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করেছে সরকার 5:11 PM ইফতারের টেবিলে রাখতে পারেন স্বাস্থ্যকর ফলের সালাদ 4:51 PM জামিনে মুক্তি পেয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর 3:03 PM সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি 2:09 PM ইরান যুদ্ধে অংশ নিতে ২৫০০ ‘স্থলসেনা’ পাঠালো যুক্তরাষ্ট্র 2:00 PM অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন 1:53 PM স্বর্ণের সঙ্গে কমল রুপার দামও 1:20 PM ভাইরাল মালাইকা অরোরা নতুন প্রেমের খবর 1:08 PM ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী