• আন্তর্জাতিক

    মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

      প্রতিনিধি 14 March 2026 , 12:01:17 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশটির ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দেওয়ার ঘোষণা করা হয়।

    গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে এ ঘোষণা দেওয়া হয়। প্রকল্পটি ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস’ পরিচালনা করে।

    বিজ্ঞাপন

    ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘এই ব্যক্তিরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের বিভিন্ন অংশের নেতৃত্ব দেন ও পরিচালনা করেন; যাঁরা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়ন করেন।’

    বিবৃতিতে আয়াতুল্লাহ মোজতবা খামেনিসহ কয়েকজন নেতার ছবি প্রকাশ করা হয়।

    এতে বলা হয়, এই নেতাদের বা আইআরজিসির অন্য গুরুত্বপূর্ণ নেতাদের বিষয়ে তথ্য দিলে তথ্যদানকারী পুনর্বাসনের সুযোগ পাবেন এবং আর্থিক পুরস্কারও পেতে পারেন।

    সূত্র: এনডিটিভি

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:51 PM নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ 12:41 PM তাৎক্ষণিক প্রতিবাদেই ভারত ছেড়েছি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 12:17 PM ‘বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া মানে কিছুই নিশ্চিত নয়’ 12:01 PM স্পেনকে আটকে দিয়ে মায়ের জন্য কাঁদলেন কেপ ভার্দে গোলকিপার 11:53 AM অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের একদিন আগে স্কোয়াডে সৌম্য 11:34 AM ইরান-নিউজিল্যান্ড কেউ কাউকে ছাড় দিল না 11:23 AM বিশ্বকাপ অভিষেকে স্পেনকে রুখে ইতিহাস কেপ ভার্দের 6:18 PM অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব পেলেন নাভিদ নেওয়াজ 6:03 PM সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর 5:46 PM আলজেরিয়ার সাথে একমাত্র দেখাতেই নাভিশ্বাস তুলেছিলেন মেসি