• রাজনীতি

    সংসদে স্পিকারের কাছে ইনসাফের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

      প্রতিনিধি 12 March 2026 , 5:24:01 প্রিন্ট সংস্করণ

    বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদে বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় উৎসবমুখর প্রথম অধিবেশনে, স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

    সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পর, নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে বক্তৃতা করেন, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি তার বক্তব্যের শুরুতেই জুলাইয়ের শহীদি জনতাকে স্মরণ করে বলেন, আজকের এই সংসদ জুলাইয়ের পবিত্র রক্তের ওপর দাঁড়িয়ে আছে।

    বিজ্ঞাপন

    আমরা আশা করি, এই সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে স্পিকার কোনো পার্থক্য করবেন না। স্পিকারকে একজন লড়াকু মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করে বলেন, আপনার ওপর জাতির অনেক প্রত্যাশা। আমরা আপনার কাছ থেকে শুধু ইনসাফ বা ন্যায়বিচার চাই।

    ডা. শফিকুর রহমান তার স্বভাবসুলভ ভঙ্গিতে নিজেকে তরুণ দাবি করে হাস্যরসের সৃষ্টি করেন এবং নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর করার আহ্বান জানিয়ে বলেন, আজকের সংসদে অনেক তরুণ এখানে এসেছেন। আমার বয়স একটু বেশি হলে, আমিও তরুণ।

    আমার জীবনে প্রথম সংসদে প্রবেশ। সুতরাং আমিও তরুণদের একজন। সেই তরুণরা যারা এখানে প্রাজ্ঞ আছেন, অতীতে যারা এই মহান সংসদের সদস্য হিসাবে বারবার নির্বাচিত হয়েছেন; তাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিখবো। বক্তব্যের শেষে তিনি উচ্চকণ্ঠে-উই ওয়ান্ট জাস্টিস-বলে জোরালো দাবি তোলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:13 PM ৪ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া 6:05 PM রোনালদোর পর্তুগাল আজ মুখোমুখি হচ্ছে কঙ্গোর 4:23 PM মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ 3:51 PM শেষ জুটির ঝড়ে বাংলাদেশের সংগ্রহ ১৩১ 3:46 PM বিসিবির অভিজ্ঞ টেস্ট স্কোরার আবদুর রউফ আর নেই 3:08 PM এক বছরে ৪০ লাখ কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: প্রধানমন্ত্রী 2:53 PM অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 1:49 PM নবাগত জর্ডানকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপে জয় অস্ট্রিয়ার 1:36 PM ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’, মোদিকে কাছে পেয়ে বললেন জর্জিয়া মেলোনি 1:07 PM মাঠে বসে দেখলেন মেসির হ্যাটট্রিক, আর্জেন্টিনার জয়ে কী বললেন নাঈম-নাদিয়া