• আন্তর্জাতিক

    ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চালানোর বিরোধিতা করল ফ্রান্স

      প্রতিনিধি 11 March 2026 , 5:32:20 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চালানোর বিরোধিতা করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেছেন, আন্তর্জাতিক আইনের বাইরে এবং স্পষ্ট কোনো উদ্দেশ্য ছাড়াই ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলা ফ্রান্স অনুমোদন দিতে পারে না।

    বুধবার (১১ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

    বিজ্ঞাপন

    ফ্রান্স ২-তে দেওয়া বক্তব্যে ব্যারোট বলেন, ইরানের ওপর চালানো এ হামলাগুলোর স্পষ্ট কৌশলগত লক্ষ্য নেই। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর এসব আক্রমণ আন্তর্জাতিক আইনি মানদণ্ড মেনে চলে না। এ কারণে ফ্রান্স এই সংঘাতে জড়িত নয়।

    তিনি বলেন, ইরানে চলমান এ যুদ্ধকে আমরা অনুমোদন করি না। এ কারণে আমরা এ সংঘাতে অংশগ্রহণও করছি না।

    ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়ে ইরানকে তার আঞ্চলিক অবস্থান পরিবর্তন করার আহ্বান জানান।

    তিনি বলেন, আমরা আশা করি ইরান অস্থিতিশীল এবং বিপজ্জনক শক্তি হিসেবে কাজ করবে না। মধ্যপ্রাচ্য অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তেহরানকে বড় ধরনের ছাড় দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:06 PM ৪১৭ লিটার ডিজেলের কাজ করবে ৪ গ্রাম ইউরেনিয়াম 12:28 PM কিশোর অপরাধ প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 12:19 PM প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ 12:01 PM প্যারিসে বায়ার্নের দাপট নাকি পিএসজির প্রতিশোধ 11:44 AM রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি স্থাপন আজ 6:45 PM ড. ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল 6:37 PM ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী 5:56 PM ১৮৩ রানের জবাবে বাংলাদেশের অবিস্মরণীয় টি-টোয়েন্টি জয় 5:46 PM পানির কূপ নিয়ে রক্তক্ষয়ী দাঙ্গা, নিহত ৪২ 4:22 PM ১৮৩ রানের রেকর্ড লক্ষ্য ব্যাট করছে বাংলাদেশ