• আইন-আদালত

    ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা, ৫ আসনের ফল চ্যালেঞ্জ

      প্রতিনিধি 11 March 2026 , 11:22:19 প্রিন্ট সংস্করণ

    হাইকোর্ট। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে পাঁচটি আসনের ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে।

    বুধবার (১১ মার্চ) ঢাকা-১৩ আসনের খেলাফত মজলিসের প্রার্থী এবং গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ ও কুষ্টিয়া-৪ আসনের বিএনপি প্রার্থীরা পৃথকভাবে এ মামলা করেন।

    নির্বাচনের ফলাফলে দেখা যায়, ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭ ভোট।

    বিজ্ঞাপন

    অন্যদিকে গাইবান্ধা-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল ওয়ারেছ ৮৯ হাজার ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকার পেয়েছেন ৭৩ হাজার ৪৮৩ ভোট।

    ঢাকা-৫ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ৯৬ হাজার ৬৪১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. নবী উল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।

    এদিকে কুষ্টিয়া-৪ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মো. আফজাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৩ ভোট।

    মামলায় নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে সংশ্লিষ্ট আসনগুলোর ফলাফল পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:22 AM ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা, ৫ আসনের ফল চ্যালেঞ্জ 7:43 PM কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন 7:33 PM ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্যাটেলাইট কেন্দ্র গুঁড়িয়ে দিল ইরান 7:24 PM ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 5:36 PM জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান : বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২ 5:17 PM জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী 4:46 PM ঐক্যমতের সরকার গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা 4:37 PM পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি 4:21 PM ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু 3:46 PM বাংলাদেশ নবজাতক হাসপাতালে চাকরি