• খেলা

    কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন

      প্রতিনিধি 10 March 2026 , 7:43:54 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ঐতিহ্য ও পদাধিকারবলে বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে তিনি এই দায়িত্ব পেলেন।

    বিজ্ঞাপন

    মূলত, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী আইজিপি পদাধিকারবলে এই ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে থাকেন। তাই বিদায়ী আইজিপির স্থলাভিষিক্ত হয়ে এখন থেকে দেশের জাতীয় খেলা কাবাডিকে এগিয়ে নেওয়ার নতুন পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন তিনি।

    মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে তাকে একবার চাকরিচ্যুত করা হয়। বিএনপি আমলে তিনি চাকরি ফিরে পান। এরপর আবার আওয়ামী লীগ আমলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

    ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:18 PM অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব পেলেন নাভিদ নেওয়াজ 6:03 PM সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর 5:46 PM আলজেরিয়ার সাথে একমাত্র দেখাতেই নাভিশ্বাস তুলেছিলেন মেসি 4:52 PM রোনালদোর মেয়ে আর্জেন্টিনা সমর্থক! 4:29 PM ফরমেশন নিয়ে স্কালোনির গোপন দাবার চাল 3:56 PM রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া 3:30 PM যেসব শর্তে শান্তিচুক্তিতে একমত ইরান-যুক্তরাষ্ট্র 2:35 PM আলজেরিয়া ম্যাচের আগে জোড়া সুখবর দিলেন স্কালোনি 1:25 PM ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ৪ দেশ 1:00 PM একাদশের ১১ জনই জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি