• খেলা

    মেসির বার্সায় ফেরা থামিয়েছিলেন লাপোর্তা, দাবি জাভির

      প্রতিনিধি 9 March 2026 , 5:48:51 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনার ভেতরের ক্ষমতার লড়াই নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন ক্লাবটির সাবেক কোচ জাভি হার্নান্দেজ। তার দাবি, কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসিকে আবার বার্সেলোনায় ফেরানোর সব প্রস্তুতি প্রায় সম্পন্ন ছিল। কিন্তু শেষ মুহূর্তে ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা নিজেই সেই পরিকল্পনা ভেস্তে দেন। জাভির ভাষায়, মেসির প্রত্যাবর্তন থেমে যায় মূলত সভাপতির সিদ্ধান্তেই; অর্থনৈতিক বাধা বা লা লিগার নিয়মের কারণে নয়।

    স্প্যানিশ সংবাদমাধ্যম লা ভাঙ্গুর্দিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভি বলেন, ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর মেসির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং আর্জেন্টাইন তারকা বার্সেলোনায় ফেরার ব্যাপারে উৎসাহীও ছিলেন।

    বিজ্ঞাপন

    জাভির ভাষায়, ‘জানুয়ারি ২০২৩ থেকে আমরা কথা বলা শুরু করি। সে বার্সায় ফিরতে আগ্রহী ছিল এবং আমিও মনে করতাম ফুটবলিং দিক থেকে সেটা দলের জন্য ভালো হবে। মার্চ পর্যন্ত আলোচনা চলেছিল। এরপর আমি বলেছিলাম, যখন সে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে তখন আমি সভাপতিকে জানাব।’

    জাভি জানান, বিষয়টি এতটাই এগিয়ে গিয়েছিল যে লাপোর্তা মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে চুক্তি নিয়ে আলোচনাও শুরু করেছিলেন। এমনকি লা লিগার দিক থেকেও সবুজ সংকেত ছিল বলে দাবি করেন তিনি।

    ‘সবকিছু এগোচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সভাপতি নিজেই পিছিয়ে যান এবং পুরো পরিকল্পনাই বন্ধ হয়ে যায়,’ বলেন জাভি।

    সাবেক এই মিডফিল্ডারের মতে, মেসির না ফেরার জন্য যে আর্থিক সীমাবদ্ধতা বা লা লিগার নিয়মের কথা বলা হয়েছিল, সেটি পুরো সত্য নয়। ‘আমার আগ্রহ শুধু সত্যটা বলা। লিও বার্সায় ফেরেনি কারণ সভাপতি তা চাননি,’ যোগ করেন তিনি।

    একই সাক্ষাৎকারে জাভি আরও অভিযোগ করেন, তাকে কোচের পদ থেকে সরানোর সিদ্ধান্তেও ক্লাবের ভেতরের প্রভাবশালী ব্যক্তি আলেহান্দ্রো এচেভিয়েরার প্রভাব ছিল।

    সূত্র : মার্কা.কম

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:21 PM বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের ম্যাচসেরার পুরস্কারে পরিবর্তন আনল ফিফা 3:32 PM বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত 2:30 PM ভেনেজুয়েলার ভূমিকম্পে ১০ হাজার প্রাণহানির আশঙ্কা 1:40 PM বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান যেখানে 1:32 PM বিশ্বকাপে কবে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা? 12:38 PM জাতীয় দলে এলেও আলাদা ড্রেসিং রুম ব্যবহার করতে হবে সূর্যবংশীর 12:15 PM নিজের জন্মদিনে আরও যা চাইলেন লিওনেল মেসি 11:51 AM কোরিয়াকে স্তব্ধ করে বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা 11:31 AM নেইমারের ফেরার দিনে স্কটিশদের উড়িয়ে গ্রুপসেরা ব্রাজিল 6:48 PM সেই ২ রাঁধুনির সঙ্গে জন্মদিনের কেক কাটবেন মেসি