• বিনোদন

    মৃত্যুর গুজব, কেমন আছেন হায়দার হোসেন?

      প্রতিনিধি 8 March 2026 , 2:21:38 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গত শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই ছড়িয়ে পড়ে, মারা গেছেন সংগীতশিল্পী হায়দার হোসেন! ফেসবুকের কয়েকটি গ্রুপ ও পেজে, এমনকি কিছু সংবাদমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ডও ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন সংগীতশিল্পী নিজেই। জানালেন, এ নিয়ে বিব্রত তিনি।

    হায়দার হোসেনের ভাষ্যে, এদিন সন্ধ্যা থেকে ফোন রাখতে পারছেন না। বলেন, অনেকেই ফোন দিচ্ছেন, কি যে ঝামেলায় পড়েছি! আমি সুস্থ আছি, ভালো আছি। এ ধরনের গুজব অনভিপ্রেত, অনাকাঙ্খিত বলেও অভিহিত করেন শিল্পী। তার কথায়, এ ধরনের কাজ উচিত নয়। মৃত্যু নিয়ে এমন ভুয়া খবর প্রচার কাম্য নয়।

    বিজ্ঞাপন

    তবে সামাজিক মাধ্যমে গুজবটি ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। এ নিয়ে তোলপাড় তৈরি হলে শিল্পী নিজেই বিষয়টি স্পষ্ট করলেন।

    বছর কয়েক আগেই নিজের স্বাস্থ্যগত জটিলতা নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন হায়দার হোসেন। ২০২২ সালের জুনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হায়দার হোসেন হাসপাতালে ভর্তি হন। সে সময় তার হার্টে একটি রিং পরানো হয়।

    বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে হায়দার হোসেন একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি জনপ্রিয় ব্যান্ড ‘উইনিং’–এর অন্যতম প্রতিষ্ঠাতা। পরে পপসম্রাট আজম খানের সঙ্গেও কাজ করার সুযোগ পান। সেই সময়ের অভিজ্ঞতা ও অনুশীলনই তাকে গায়ক, গীতিকার ও সুরকার হিসেবে আলাদা পরিচিতি এনে দেয়। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে আছে, ‘৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’, ‘আমি ফাইসা গেছি’সহ আরও অনেক গান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 5:28 PM নতুন কুঁড়ির মাধ্যমে ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ 4:44 PM কণ্ঠ ও পরিচয় সুরক্ষায় আইনি পথে টেইলর সুইফট 4:16 PM তরুণদের মাদকমুক্ত রাখতে বডিবিল্ডিং প্রতিযোগিতা 3:43 PM অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার 3:13 PM সংসদে অসুস্থ বিরোধীদলীয় এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী 3:10 PM খেলা শুরু হতে দেরি, কী আছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ভাগ্যে 1:48 PM বিশ্বকাপ উন্মাদনায় এবার যুক্ত হলো পোষা প্রাণীর ফ্যাশন জার্সি 1:13 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উপস্থিতিতে “জাগরণ” উদ্যোগের জাতীয় সূচনা 12:57 PM ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি