• রাজনীতি

    জামায়াত ইসলামীর ‘নাগরিক সেবা ওয়েব অ্যাপ’ উদ্বোধন

      প্রতিনিধি 5 March 2026 , 6:51:50 প্রিন্ট সংস্করণ

    ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নগরবাসীর সমস্যা সমাধানে ‘নাগরিক সেবা ওয়েব অ্যাপ’ উদ্বোধন করেছে, বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১ টায় রাজধানীর বারিধারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর এ আয়োজন করে।

    উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর-উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, নাগরিক, নগরবান্ধব ও কল্যাণকামী রাজনৈতিক সংগঠন হিসাবে নগরবাসীর সকল সমস্যা সমাধান ও দুর্দশা লাঘবের জন্য আধুনিক নগরব্যবস্থাপনা ও সর্বাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ডিএনসিসি গড়তে জামায়াত দৃঢ় প্রত্যয়ী।

    সেলিম উদ্দিন বলেন, অপরিকল্পিত নগরব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাট ও নগর প্রশাসনকে দলীয়করণ করার কারণেই ডিএনসিসিতে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়নি বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণেই নগরজীবনে জনদুর্ভোগ, ভোগান্তি ও অস্বস্তি এখন চরমে উঠেছে।

    বিজ্ঞাপন

    সঙ্গত কারণেই ডিএনসিসিতে ক্রমবর্ধমান মশার উপদ্রব, জলাবদ্ধতা, ময়লা আবর্জনা, যানজট, পরিবহণ সেক্টরে নৈরাজ্য ও রাস্তার খানাখন্দক সমস্যা একেবারে প্রান্তিক পর্যায়ে এসে ঠেকেছে। তাই জামায়াত একটি গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে নগরবাসীর এসব সমস্যার সাধ্যমত সমাধানের চেষ্টার জন্য এক যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। সে ধারাবাহিকতায় আজ আমরা ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন করছি।

    এ অ্যাপের মাধ্যমে নগরবাসী তাদের যেকোনো সমস্যার কথা আমাদেরকে সরাসরি অবহিত করলে আমরা সেসব সমস্যা সমাধানে সাধ্যমত চেষ্টা করব-ইনশাআল্লাহ। তিনি এ কর্মসূচিকে সফল করতে স্ব স্ব অবস্থান থেকে জামায়াতকে সহযোগিতা করার জন্য সকল স্তরের নগরবাসীর প্রতি আহ্বান জানান।

    তিনি ডিএনসিতে আগামী দিনের মেয়র প্রসঙ্গে বলেন, আগামী দিনে এমন ব্যক্তির হাতেই মেয়রের দায়িত্ব পালন করতে হবে যিনি রাত জেগে পুরো নগরীকে পাহাড়া দেবেন; যিনি হবেন জাতির জাগ্রত বিবেক এবং জনগণের জানমালের নিরাপত্তার অতন্ত্র প্রহরী।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মাহনগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

    এ ছাড়াও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন, ভাটারা থানা আমীর অ্যাডভোকেট রেজাউল করিম, বসুন্ধরা থানা আমীর মো. আবুল বাসার এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুহাম্মদ মঈদ উদ্দিন প্রমুখ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM জামায়াত ইসলামীর ‘নাগরিক সেবা ওয়েব অ্যাপ’ উদ্বোধন 6:42 PM ৪৮তম বিসিএস (বিশেষ): মনোনয়ন স্থগিত প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা 6:21 PM ঈদ উল ফিতরের আগেই দেশব্যাপী খাল খনন কর্মসূচি 6:00 PM মাইলস্টোনের আলোচিত শিক্ষিকা মাহরিন চৌধুরী পাচ্ছেন স্বাধীনতা পদক 5:54 PM ১৪ এপ্রিল প্রাথমিকভাবে ৯ উপজেলায় চালু হচ্ছে কৃষক কার্ড 5:34 PM শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয় : শিক্ষামন্ত্রী 5:14 PM ৬ দিনে ঢাকা থেকে বাতিল হলো মোট ২১০ ফ্লাইট 5:11 PM প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা-প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন, নাম প্রকাশ করে নির্দেশনা 5:04 PM খালেদা জিয়া ‘মরণোত্তর’ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত 4:54 PM স্বাধীনতা পদক পাচ্ছেন, খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান