• জাতীয়

    ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা

      প্রতিনিধি 5 March 2026 , 12:32:30 প্রিন্ট সংস্করণ

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ছবি: সংগৃহীত।
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চ (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে এবারের ঈদে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

    বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান।

    বিজ্ঞাপন

    প্রতিমন্ত্রী জানান, সাধারণত ঈদের ছুটি তিন দিন থাকলেও মানুষের ভোগান্তি কমাতে এবং ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মাঝখানের ১৮ মার্চ তারিখটিকেও ছুটির অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ১৭ মার্চ থেকে শুরু হওয়া ছুটি চলবে ২৩ মার্চ পর্যন্ত।

    এক নজরে ঈদের সাত দিনের ছুটি:

    ১৭ মার্চ: ছুটির শুরু
    ১৮ মার্চ: নতুন ঘোষিত সাধারণ ছুটি (বুধবার)
    ১৯ – ২৩ মার্চ: পূর্বনির্ধারিত ঈদের ছুটি ও সপ্তাহান্ত


    টানা সাত দিনের ছুটি পাওয়ায় এবার নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের চাপ কিছুটা ভাগ হয়ে যাবে, যা মহাসড়ক ও রেলপথে ভিড় কমাতে সাহায্য করবে। শিগগিরই এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:32 PM ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা 12:24 PM ‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’ 12:09 PM পাকিস্তান সিরিজে সাকিবের দলে ফেরার সম্ভাবনা নেই 12:03 PM হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান 11:45 AM মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক স্থগিত 11:13 AM দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিরা ফিরলেন বিশেষ ফ্লাইটে 7:28 PM কুরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে: ধর্মমন্ত্রী 7:18 PM ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট 7:11 PM তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে, ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ইরানের 7:04 PM ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা