• জাতীয়

    বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 17 March 2026 , 2:01:37 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন নিয়ে বুয়েটের বিশেষজ্ঞ এবং ঢাকার দুই সিটি প্রশাসকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

    বজ্য অপসারণে যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কিনা প্রধানমন্ত্রী সে নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের।

    বিজ্ঞাপন

    ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনারর জন্য যারা কাজ করে তাদেরকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ঈদ বোনাস দিয়েছেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কিনা সে নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের।

    আব্দুস সালাম বলেন, সিটি করপোরেশনের জন্য থোক বরাদ্দ এখনও পাইনি। রাজস্ব বাড়াতে চেষ্টা চলছে।

    ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, রাস্তা ঘাটের উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করবো। মশা নিধনে নানা কার্যক্রম নেয়া হয়েছে। শুধু ওষুধে কাজ হবে না। খাল পরিষ্কার করছি। বর্ষার আগে মশা অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করি।

    বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান বলেন, বর্জ্য ব্যবস্থাপনা অটোমেশন-পরিবহণ ব্যবস্থায় উন্নয়নে ইলেকট্রনিক থ্রি হুইলারে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। পরিবহন যন্ত্র আমদানির চেয়ে দেশে তৈরির কথা বলেছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:29 PM আওয়ামী লীগেই থাকতে চান সাকিব 3:26 PM জনপ্রশাসনে পদায়ন ও বদলিতে তিন নীতির কথা জানালেন প্রধানমন্ত্রী 11:47 AM বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে ফিফার সঙ্গে বৈঠকে বসবে ইরান 11:40 AM সড়ক দুর্ঘটনায় সিলেটে ঝরল ৮ শ্রমিকের প্রাণ 1:55 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই আজ ফিরছে নতুন কুঁড়ি স্পোর্টস 11:52 AM মুগ্ধ অপূর্ব, আনন্দিত ইরফান সাজ্জাদ 6:06 PM বিমানবন্দর থেকেই ফিরে গেলেন ইরানি ফুটবল প্রতিনিধিরা 5:44 PM বিশ্বকাপের ফাইনালে মেসির মুখোমুখি হতে চান নেইমার 5:29 PM এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল বাংলাদেশ 4:51 PM ঝিনাইদহের ভেটেরিনারি কলেজই হোক কৃষি বিশ্ববিদ্যালয়