• জাতীয়

    সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য বন্ধে ৭ নির্দেশনা

      প্রতিনিধি 4 March 2026 , 6:57:42 প্রিন্ট সংস্করণ

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আকস্মিক পরিদর্শনে গিয়ে বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। ছবি: বাসস।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের সব সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য বন্ধে ৭ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। একই সঙ্গে সরকারি হাসপাতালে বিনামূল্যে হুইলচেয়ার-ট্রলি সরবরাহের নির্দেশনাও দেয়া হয়েছে। রোববার (২ মার্চ) উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে।

    অপরদিকে, দেশের সরকারি হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতালে কাউকে দালালি করতে দেয়া হবে না। রোগীদের কাছ থেকে ট্রলি ভাড়া বা অন্য কোনোভাবে অবৈধভাবে টাকা নেয়ার সুযোগ থাকবে না। দালালদের কঠোর হস্তে দমন করা হবে। স্বাস্থ্যমন্ত্রী বুধবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী পুরাতন ভবনের একাধিক ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার এবং বার্ন ইউনিট ঘুরে দেখেন। তখন বেশ কিছু অসংগতি তার নজরে এলে তা দ্রুত সমাধানের জন্য হাসপাতালের পরিচালককে নির্দেশ প্রদান করেন।

    ৭ দফা নির্দেশনার মধ্যে রয়েছে-

    বিজ্ঞাপন

    ১. হাসপাতালে বিনামূল্যে হুইলচেয়ার-ট্রলি সরবরাহ নিশ্চিত করতে হবে।

    ২. হাসপাতালের জরুরি বিভাগের কাছাকাছি দৃশ্যমান স্থানে হুইলচেয়ার-ট্রলি রাখতে হবে এবং বিনামূল্যে প্রদানের লিখিত নির্দেশনা টাঙাতে হবে।

    ৩. নির্দিষ্ট ইউনিফর্ম পরিহিত অবস্থায় হাসপাতালের সেবাকর্মী বা ওয়ার্ডবয় হুইলচেয়ার-ট্রলি বহন করবে।

    ৪. বহিরাগত কেউ হুইলচেয়ার-ট্রলি বহন বা টাকার বিনিময়ে হুইলচেয়ার-ট্রলি সরবরাহ সেবা প্রদান করতে পারবে না।

    ৫. হাসপাতাল দালাল-মুক্ত করতে হবে। দালালের দৌরাত্ম্য বন্ধে পুলিশের সহায়তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    ৬. দালালদের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

    ৭. কোনো সেবার জন্য বিধিবহির্ভূত অর্থ আদায় বা বখশিশ চাওয়া বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    অপরদিকে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। এ অফিস আদেশ বিভিন্ন দপ্তরের মহাপরিচালক, সচিব, পরিচালক বা তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য বন্ধে ৭ নির্দেশনা 6:19 PM প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব বণ্টন 5:59 PM পল্লী উন্নয়ন ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে সুইজারল্যান্ডের আগ্রহ 5:54 PM জ্বালানি তেল চোরাচালান রোধে বিজিবির কঠোর সতর্কতা 5:42 PM সংসদ নির্বাচন: ইসির ওয়েবসাইটে ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ 5:34 PM চাঁদাবাজ ও অস্ত্রধারীদের তালিকা হচ্ছে যেভাবে 5:24 PM ‘সেবা এক্সওয়াইজেডের’ সিইওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 5:09 PM শ্রীলঙ্কার উপকূলে ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ ১০০ 4:52 PM চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর 4:34 PM পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি