...
  • খেলা

    অনিশ্চিত ফিনালিসিমা, ভেন্যু পরিবর্তনের দাবি স্পেন কোচের

      প্রতিনিধি 3 March 2026 , 12:35:46 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মেসি-ইয়ামাল দ্বৈরথ দেখার অপেক্ষা যেন আরও বাড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় অনিশ্চিত হয়ে উঠেছে ফিনালিসিমা। কাতারে সব ধরনের ফুটবল টুর্নামেন্ট বন্ধ হওয়ায় আর্জেন্টিনা-স্পেন ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। স্পেন কোচ ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছেন।

    বহুল প্রতিক্ষিত ফিনালিসিমার মঞ্চ প্রস্তুত। কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে মেসি-ইয়ামাল দ্বৈরথ দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব। তবে শেষ মুহূর্তে এসে ফের অনিশ্চয়তা সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

    ইরান-ইসরায়েল যুদ্ধের সরাসরি প্রভাব ফুটবলে পড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় সম্প্রতি কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সব ধরনের টুর্নামেন্ট স্থগিত করেছে। যদিও বিবৃতিতে হামলার কথা উল্লেখ করা হয়নি। তবে খেলা কখন শুরু হবে, তাও স্পষ্ট করা হয়নি।

    বিজ্ঞাপন

    বিবৃতিতে বলা হয়েছে, আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সমস্ত টুর্নামেন্ট ও ম্যাচ স্থগিত থাকবে। প্রতিযোগিতা শুরু হওয়ার নতুন তারিখ যথাসময়ে জানানো হবে।

    এরপরই ফুটবলার, কোচ ও সমর্থকদের মনে প্রশ্ন জেগেছে ২৮ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিনালিসিমা অনুষ্ঠিত হবে কি না?

    এরই মধ্যে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমরা জানি না যুদ্ধ কতদিন স্থায়ী হবে। আমার মনে হয় ফিনালিসিমার ভেন্যু পরিবর্তন করা দরকার। এ মুহূর্তে এটা সেরা সমাধান হতে পারে। হয়তো আলোচনা সেই দিকেই এগোচ্ছে।”

    যদিও ভেন্যু পরিবর্তন নিয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি আয়োজকরা। ফিনালিসিমার পর মেসি ও ইয়ামালদের আলাদা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল কাতারে, কিন্তু সেসব ম্যাচ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

    এরই মধ্যে এএফসি মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিতব্য মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপের প্লে-অফ স্থগিত করেছে। আরব আমিরাত, সৌদি আরবসহ কয়েকটি দেশে বন্ধ রয়েছে বিভিন্ন ডিসিপ্লিনের প্রতিযোগিতা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:10 PM ১৫ বছরেই জাতীয় দলে বৈভব সূর্যবংশী, ইতিহাসের হাতছানি 4:58 PM নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার 4:46 PM সোহিনীর মা হওয়ার গুঞ্জনে সরগরম নেটদুনিয়া 4:17 PM আর্জেন্টিনা-হন্ডুরাস ম্যাচ যেভাবে দেখা যাবে 3:42 PM ‘কাট’ বলার পরও ছাড়েননি অভিনেতা, হেনস্তার অভিযোগ আনলেন নায়িকা 3:32 PM জন্ম এক দেশে, খেলছেন অন্য দেশের হয়ে 3:27 PM আইসিসির প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন তামিম 2:01 PM ফুটবল ইতিহাসে অনেক আগেই আমার জায়গা পাকা হয়ে গেছে: নেইমার 1:41 PM মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 12:46 PM দুই ম্যাচ জিতলেই মেসির বিশ্ব রেকর্ড, সেরা দশে নেই রোনালদো
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.