• খেলা

    ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ

      প্রতিনিধি 25 February 2026 , 9:26:05 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ক্যারিয়ারে বিশ্বজয়, রেকর্ড আর অসংখ্য ট্রফি—সবই আছে। তবু ব্যক্তিগত এক আক্ষেপ আজও তাড়া করে ফেরে লিওনেল মেসিকে। ছোটবেলায় ইংরেজি না শেখায় এখনো অনুতাপ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

    মেক্সিকান পডকাস্ট ‘মিরো দে আত্রাসে’ ৩৮ বছর বয়সি মেসি বলেন, ‘আমি অনেক কিছু নিয়েই আফসোস করি। কিন্তু ছোটবেলায় ইংরেজি না শেখাটা গভীরভাবে অনুতাপ করি। সময় ছিল, অন্তত ইংরেজিটা শেখা উচিত ছিল।’

    ক্যারিয়ারের পথে বহু বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে দেখা হয়েছে তার। কিন্তু ভাষার বাধা তাকে অস্বস্তিতে ফেলেছে বহুবার। ‘অসাধারণ ব্যক্তিত্বদের সঙ্গে বসে কথা বলার সুযোগ হয়েছে, কিন্তু কথা বলতে না পেরে নিজেকে অর্ধেক অজ্ঞ মনে হতো,’ স্বীকারোক্তি মেসির।

    বিজ্ঞাপন

    নিজের অভিজ্ঞতা থেকেই সন্তানদের পড়াশোনার গুরুত্ব বোঝান তিনি। ‘ছোটবেলায় আমরা অনেক কিছু বুঝি না। এখন আমি সন্তানদের বলি—শিক্ষা খুব গুরুত্বপূর্ণ, প্রস্তুত থাকতে হবে,’ বলেন মেসি।

    ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোসারিও ছেড়ে স্পেনে পাড়ি জমান মেসি। বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায় পড়াশোনা শেষ করেন তিনি। তবে আর্জেন্টিনায় তার স্কুলজীবনের শেষ বছরটিকে তিনি নিজেই বলেছেন ‘একেবারে বিশৃঙ্খল’।

    ২০২২ বিশ্বকাপজয়ী ও আটবারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা বর্তমানে খেলছেনে ইন্টার মায়ামিতে। মাঠের সাফল্যের পাশাপাশি ফুটবল তাকে যে শিক্ষা দিয়েছে, সেটিকেও সমান গুরুত্ব দেন তিনি।

    ‘ফুটবল শুধু খেলা নয়, এটা জীবনধারা। এটি অনেক মূল্যবোধ শেখায়, আজীবনের বন্ধন তৈরি করে, নতুন জায়গা চেনায়,’ বলেন মেসি।

    বিশ্বের অন্যতম সফল ফুটবলারের কণ্ঠে এমন সরল স্বীকারোক্তি মনে করিয়ে দেয়—মাঠের কিংবদন্তিরাও শেষ পর্যন্ত মানুষই, যাদের সাফল্যের আড়ালে থাকে না-পাওয়া কিছু ছোট আফসোস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা