• জাতীয়

    প্রথমবারের মতো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান

      প্রতিনিধি 21 February 2026 , 12:37:15 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি তেজগাঁও কার্যালয়ে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

    বিজ্ঞাপন

    কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। অনেককে নাম ধরে ডেকে কাছে টেনে নেন তিনি। দেশের প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে পেয়ে উপস্থিত অনেক কর্মচারীই আবেগাপ্লুত হয়ে পড়েন।

    দাপ্তরিক কাজ শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন তারেক রহমান। এরপর তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

    এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.)-সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:37 PM প্রথমবারের মতো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান 12:02 PM ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 11:31 AM ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন 9:33 PM সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি: প্রধানমন্ত্রী 9:27 PM জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে 7:29 PM ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 7:01 PM ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার: বাসায় বিশ্রামে তানিয়া বৃষ্টি 6:47 PM ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনকে দফতর বণ্টন 5:31 PM মিসরে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত 5:20 PM ফাহিমার অলরাউন্ড নৈপুণ্য: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ