
প্রতিনিধি 20 February 2026 , 3:49:40 প্রিন্ট সংস্করণ

দেশের বিদ্যমান বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সম্পাদিত বাণিজ্য চুক্তিগুলো বর্তমান সরকার পর্যবেক্ষণ করবে। দেশের স্বার্থ রক্ষা করে এসব চুক্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, বর্তমান সরকার দেশে বিনিয়োগ বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেবে। এ লক্ষে বিনিয়োগের জন্য একটি টেকসই ও সহায়ক পরিবেশ তৈরি করা হবে।
আন্তদেশীয় বাণিজ্যের ক্ষেত্রে বৈশ্বিক স্থবিরতা কাটানোর বিষয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে যে স্থবিরতা বিরাজ করছে, তা কাটিয়ে উঠতে বর্তমান সরকার কাজ করবে। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করাই সরকারের মূল লক্ষ্য।