• চাকরি

    রমাদানের লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসা

      প্রতিনিধি 18 February 2026 , 3:25:00 প্রিন্ট সংস্করণ

    রমজানের লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শুরু হলো দীর্ঘ প্রতীক্ষিত রমজানের ছুটি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি কলেজ এবং মাদরাসায় ৩৯ দিনের এই অবকাশ শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী এই ছুটি ঘোষণা করা হয়।

    প্রকাশিত তালিকা অনুযায়ী মূলত রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি একত্রিত হওয়ায় এবার দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটির পর সাপ্তাহিক ছুটি শেষে ২৯ মার্চ থেকে পুরোদমে ক্লাস শুরু হবে।

    বিজ্ঞাপন

    শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও জানানো হয়, প্রতিষ্ঠানের প্রধানরা চাইলে তাদের সংরক্ষিত কোটা থেকে বছরে ৩ দিন অতিরিক্ত ছুটি দেওয়ার ক্ষমতা রাখবেন। কলেজ-মাদরাসা আজ থেকে বন্ধ হলেও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তারিখ নিয়ে এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেবে বলে ধারণা করা হচ্ছে।

    মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বর্ষপঞ্জি অনুযায়ী:

    প্রধান ছুটি: পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ মিলে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ৩৬ দিন।

    অতিরিক্ত ছুটি: ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং পরবর্তীতে শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি গড়াবে ২৮ মার্চ পর্যন্ত।

    প্রতিষ্ঠান খোলা: ২৯ মার্চ, রোববার থেকে নিয়মিত পাঠদান শুরু হবে।

    অন্যান্য বড় ছুটি: ঈদুল আজহা উপলক্ষ্যে ২৪ মে থেকে ৫ জুন (১০ দিন)।

    শারদীয় দুর্গোৎসব ও অন্যান্য: ১৮ থেকে ২৯ অক্টোবর (১০ দিন)।

    শীতকালীন অবকাশ: ১৭ থেকে ৩১ ডিসেম্বর (১১ দিন)।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:41 PM বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন 6:34 PM বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে 5:10 PM “এক্স নয়, ভরসা শুধু টাইগারদের ওপর!” 4:44 PM পাহাড়ের মেয়ে রিতুপর্ণার স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীর উদ্যোগ 4:32 PM ‘মানুষের মনোভাবের পরিবর্তন আসা উচিৎ’ 3:52 PM রোনালদোকে ছাড়াই ‘বেশি ভালো’ পর্তুগাল? 3:17 PM মোসাদ্দেকের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৮৪ 2:59 PM ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে অভিবাসী বাংলাদেশি বাপ্পী 2:33 PM চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি 1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের