• সর্বশেষ সংবাদ স্ক্রল

    দড়ি বেয়ে মসজিদে যাওয়া সেই প্রবীণ মুয়াজ্জিন আর নেই

      প্রতিনিধি 6 April 2026 , 5:50:02 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামে দড়ি ও বাঁশ ধরে মসজিদে গিয়ে আজান দেওয়া সেই বৃদ্ধ মুয়াজ্জিন মোহাম্মাদ আব্দুর রহমান আর নেই। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    আজ সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টায় বড়দেহা প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

    এলাকাবাসী জানান, পরিবারের সদস্যদের সহযোগিতায় বাড়ি থেকে মসজিদ পর্যন্ত বাঁশ বেঁধে ও দড়ি টেনে নেন তিনি। এরপর তিনি বাঁশ ও দড়ি ধরে মসজিদে যেতেন। মাইক চালিয়ে আজান দিতেন। পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতিও করতেন।

    বিজ্ঞাপন

    মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের বাসিন্দা ছিলেন। প্রায় ১৯ বছর আগে এক দুর্ঘটনায় তিনি তার দুই চোখের দৃষ্টি হারান। তার পরিবারে রয়েছে দুই স্ত্রী ও ২৫ ছেলে-মেয়ে। তাদের মধ্যে ছয় সন্তান মারা গেছেন এবং বর্তমানে তার ১০ মেয়ে, ৯ ছেলে ও দুই স্ত্রী বেঁচে আছেন।

    অন্ধ হওয়ার পরে বড় ছেলেকে সঙ্গে নিয়ে ২০১১ সালে তিনি পবিত্র হজও পালন করেন। হজ করে আসার পর নিজ গ্রামে নিজস্ব পাঁচ শতাংশ জমির ওপর তৈরি করেন একটি পাকা মসজিদ। ছেলে-নাতি, আত্মীয়স্বজন ও গ্রামের মানুষদের নিয়ে ওই মসজিদে নামাজ আদায় শুরু করেন।

    ২০১১ সালেই তিনি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত বাঁশ ও দড়ি টেনে নেন যাতে সেটি ধরে নিয়মিত মসজিদে যাতায়াত করতে পারেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:45 PM চেলসিকে হারিয়ে এফএ কাপ চ্যাাম্পিয়ন ম্যান সিটি 11:26 AM বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা দক্ষিণ কোরিয়ার 11:12 AM স্ত্রী-কন্যাসহ হামাসের সামরিক প্রধান নিহত 6:30 PM লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের রান ২৭৮, বিনা উইকেটে পাকিস্তানের ২১ 5:08 PM ধসের মুখে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি 4:15 PM ফ্যাসিস্টের বিরুদ্ধে কারিনা ছিলেন নির্ভীক কণ্ঠস্বর: নাহিদ 3:44 PM চাঁদপুরের খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর 3:22 PM নিরাপত্তা শঙ্কায় চীনা উপহার ডাস্টবিনে ফেলে গেলেন মার্কিন কর্মকর্তারা 2:35 PM বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট 1:45 PM ১৭ বছর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী