• চাকরি

    বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ১ লাখ ১৫ হাজার টাকা

      প্রতিনিধি 2 September 2025 , 1:03:28 প্রিন্ট সংস্করণ

    প্রতীকী ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বেসরকারি সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ ‘কো-অর্ডিনেটর (COMs ও ধর্মীয় সম্পৃক্ততা)’ পদে জনবল নিয়োগ দেবে। কর্মস্থল কক্সবাজার। প্রকল্পের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত, তবে চুক্তি বাড়ানো হতে পারে।

    বিজ্ঞাপন

    সংস্থাটি জানিয়েছে, এ পদে মাসিক ১ লাখ ১৫ হাজার ২৮১ টাকা (গ্রস) বেতন দেওয়া হবে। এ ছাড়া মেডিকেল সুবিধা, মুঠোফোন ও ইন্টারনেট ভাতা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্সসহ অন্যান্য সুবিধা থাকবে। প্রার্থীর দুর্যোগ ব্যবস্থাপনা, কমিউনিটি ডেভেলপমেন্ট, সামাজিক বিজ্ঞান বা ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মানবিক বা উন্নয়ন সংস্থায় কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা এবং ক্যাম্প ম্যানেজমেন্ট ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে সাবলিলতা আবশ্যক, স্থানীয় ভাষাজ্ঞান থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।

    আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের সুযোগ ৬ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে: actionaidbd.org

    একনজরে চাকরি

    প্রতিষ্ঠান: অ্যাকশনএইড বাংলাদেশ

    পদ: কো-অর্ডিনেটর (COMs ও ধর্মীয় সম্পৃক্ততা)

    কর্মস্থল: কক্সবাজার

    বেতন: মাসিক ১ লাখ ১৫ হাজার ২৮১ টাকা (গ্রস)

    চুক্তি: ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত (সময় বাড়তে পারে)

    যোগ্যতা: স্নাতক ডিগ্রি, কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা

    আবেদনের শেষ তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৫

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯