...
  • জাতীয়

    বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

      প্রতিনিধি 17 February 2026 , 8:35:30 প্রিন্ট সংস্করণ

    প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের ১১ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হয়েছে। ইতোমধ্যে তারেক রহমানের নেতৃত্বে ৪৯ সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে।

    সংশ্লিষ্টদের তথ্যমতে, নতুন সরকার গঠনের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি।

    বিজ্ঞাপন

    এর আগে বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন নতুন এই প্রধানমন্ত্রী।

    সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বিকাল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন। এরপর বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। পরে গোপনীয়তার শপথও পাঠ করানো হয়, দেশের ১১ তম প্রধানমন্ত্রীকে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:37 PM ৭০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে রিয়ালে যাচ্ছেন আর্জেন্টাইন তরুণ 12:18 PM ভূমধ্যসাগরে নিখোঁজ ৭০ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে উদ্ধার বাংলাদেশিসহ ৩২ 12:03 PM জামিন পেলেন বাউল আবুল সরকার 11:40 AM শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া 11:31 AM প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ 11:20 AM যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম বা হুমকির ভাষা পরিহার করার আহ্বান জানিয়েছে রাশিয়া 11:06 AM নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ 7:05 PM আইসিসিতে যাচ্ছে তদন্ত প্রতিবেদন, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী 6:55 PM মীর জাফরের ৩৪৬ বংশধরকে যেতে হচ্ছে আদালতে 6:34 PM সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট, ৪০ মিনিট বিরতি
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.