...
  • রাজনীতি

    গণপরিষদে বিএনপি শপথ না নিলে কোনো শপথই নেবে না জামায়াত

      প্রতিনিধি 17 February 2026 , 12:12:44 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় ৭৭ আসন পাওয়া জামায়াতের সংসদ সদস্যদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা ঝুলে যেতে পারে।

    কারণ বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম মুখ থুবড়ে পড়বে। আর এ পরিস্থিতিতে কোনো ধরনের শপথই নেবে না জামায়াত।

    দলটির সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে টাইমস অব বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ‘বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিলে আমরা শপথ গ্রহণ করব না। যে সংসদে সংস্কার নেই সেখানে শপথের কোনো দাম নেই।’

    বিজ্ঞাপন

    তবে শপথ নেওয়ার আনুষ্ঠানিকতার জন্য এরই মধ্যে সংসদ ভবনে জরুরি বৈঠকে বসেছে জামায়াতের আমিরে নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচিত এমপিরা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথের গ্রহণের জন্য নির্ধারিত স্থানেই এই বৈঠক চলছে।

    এর আগে সকাল পৌনে ১১টার দিকে শপথ নেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। তার আগে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান যে, সংবিধানে না থাকায় সংবিধান সংস্কার কমিশনে সদস্য হিসেবে তারা শপথ নিচ্ছেন না এবং এটি তাদের দলীয় সিদ্ধান্ত।

    যদিও জুলাই সনদে লেখা আছে, নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর একই অনুষ্ঠানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:05 PM আইসিসিতে যাচ্ছে তদন্ত প্রতিবেদন, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী 6:55 PM মীর জাফরের ৩৪৬ বংশধরকে যেতে হচ্ছে আদালতে 6:34 PM সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট, ৪০ মিনিট বিরতি 6:12 PM সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস 5:46 PM প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ 5:38 PM প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী 5:14 PM বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত 4:36 PM পাইলট উদ্ধার অভিযানে মার্কিন বাহিনীর চরম ব্যর্থতার চিত্র প্রকাশ করল ইরান 4:23 PM দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন 3:36 PM প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.