• জাতীয়

    নতুন সরকারের সংসদে প্রথম অধিবেশন কবে

      প্রতিনিধি 16 February 2026 , 8:53:10 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের এবার শপথ নেওয়ার পালা। আগামীকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি)। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ২৯৬ জন নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এরপরই শুরু হবে সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি।

    বাংলাদেশের সংবিধানের পঞ্চম ভাগের প্রথম পরিচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, সরকারি বিজ্ঞপ্তি দিয়ে সংসদ অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি। সংসদ ডাকলে প্রথম বৈঠক কখন ও কোথায় হবে, সেটাও তিনিই ঠিক করে দেবেন। তবে তিনি নিজের ইচ্ছায় করেন না, প্রধানমন্ত্রী লিখিতভাবে যা পরামর্শ দেবেন, সেটি অনুযায়ী করতে হয়। কত দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে, সে ক্ষেত্রে অবশ্য সময় বেঁধে দেওয়া আছে সংবিধানেই।

    ৭২ ধারার ২ নম্বর উপধারায় বলা আছে, জাতীয় নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে নতুন সংসদের বৈঠক ডাকতেই হবে। ত্রয়োদশ নির্বাচনের সরকারি ফলাফল ঘোষণা হয় ১৪ ফেব্রুয়ারি। সে হিসাবে ১৬ মার্চের মধ্যে সংসদের প্রথম বৈঠক হতেই হবে। এদিকে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী বৃহস্পতিবার থেকে। ফলে রোজার মধ্যেই সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে।

    বিজ্ঞাপন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। দীর্ঘ ২০ বছর পর বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হতে যাচ্ছে নতুন সরকারের শপথ।

    একই সঙ্গে তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেওয়ার কথা রয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের দুটি শপথের বিষয়ে প্রস্তুতিও নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। সব মিলিয়ে কাল সংসদ ও এর দক্ষিণ প্লাজায় মোট তিনটি আলাদা শপথ অনুষ্ঠিত হবে।

    এ বিষয়ে নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। সকালে একবার তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। তারপর সংস্কারের জন্য শপথ নেবেন এবং বিকেলে মন্ত্রিসভার শপথ হবে। আজ কোনো তালিকা পাওয়া যাবে কি না, এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যিনি প্রধানমন্ত্রী হবেন; নতুন মন্ত্রীদের নামের তালিকা তার ওপর নির্ভর করছে।

    জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। এরপর সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নামের প্রস্তাব গৃহীত হবে। বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠান হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:53 PM নতুন সরকারের সংসদে প্রথম অধিবেশন কবে 8:34 PM কর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা 8:27 PM শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ 8:02 PM চরমোনাই পীরের বাসায় গেলেন তারেক রহমান 7:47 PM শপথের দিন কোন পথ দিয়ে যাবেন; জানাল ডিএমপি 7:32 PM জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি 4:28 PM রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত 4:01 PM ইফতারে তৃপ্তি মেটাবে যে ৮ টি শরবত 3:53 PM ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত 3:17 PM বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান