• খেলা

    ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শঙ্কা

      প্রতিনিধি 14 February 2026 , 12:37:41 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান আবারও মুখোমুখি হতে যাচ্ছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিতব্য এই মহারণ ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে ম্যাচের আগে দেখা দিয়েছে শঙ্কাও। সেই শঙ্কার নাম—আবহাওয়া।

    সর্বশেষ আবহাওয়া আপডেট অনুযায়ী, ম্যাচের দিন কলম্বোর স্থানীয় সময় বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে, মানে টসের কিছু সময় আগে স্টেডিয়াম এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। বিকেল ৪টায় তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস, তবে ‘রিয়েলফিল’ ৩১ ডিগ্রি, যা ভ্যাপসা গরমের ইঙ্গিত দেয়। আকাশে মেঘের পরিমাণ ৯৪ শতাংশ।

    আর্দ্রতাও অনেক বেশি, ৭০ শতাংশ। এছাড়া উত্তর-উত্তরপূর্ব দিক থেকে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এমনকি সেটি ২৬ কিলোমিটার গতিবেগের পর্যন্ত হতে পারে। পেসাররা সহায়তা পারেন এতে।

    ম্যাচ চলাকালে কী হতে পারে?

    বিজ্ঞাপন

    সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে। তবে ৮১ শতাংশের মতো আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা হতে পারে প্রায় ২৯ ডিগ্রি। উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, দমকা হাওয়া পৌঁছাতে পারে ২৮-৩০ কিলোমিটার পর্যন্ত। যা ফ্লাডলাইটের নিচে পেসারদের সামান্য সুবিধা দিতে পারে।

    মেঘাচ্ছন্ন আকাশ (থাকার সম্ভাবনা রয়েছে। শিশিরাঙ্ক ২৩ ডিগ্রি থাকায় রাতে শিশির বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এটি বোলারদের গ্রিপ এবং ফিল্ডিংয়ে প্রভাব ফেলতে পারে।

    গ্রুপ পর্বে এখন পর্যন্ত দুই দলই অপরাজিত। পাকিস্তান নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রকে হারিয়েছে, আর ভারত জয় পেয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার বিপক্ষে। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত ও পাকিস্তান মোট ১৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১৩টিতে, পাকিস্তান ৩টি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে আটবার দেখা হয়েছে দুই দলের, সেখানে ভারত এগিয়ে থাকা ৬-১ ব্যবধানে; একটি ম্যাচে ফল হয়নি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:50 PM স্বস্তিকা ও পরমব্রতর বিরুদ্ধে গুরুতর অভিযোগ 1:10 PM প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল 12:52 PM ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তাব্যবস্থা 12:31 PM সৌদিতে রোনালদোর প্রথম শিরোপা উৎসব 12:02 PM প্রকাশ্যে এলো রামিসার ধর্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম 11:52 AM রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা 11:25 AM বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি 6:55 PM বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর  6:18 PM অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন ম্যানুয়েল নয়ার 5:41 PM ইধিকা-জ্যোতির্ময়ীর পর এবার ঢালিউডে দেবের নায়িকা