• জাতীয়

    শিগগিরই জানা যাবে উপদেষ্টাদের সম্পদের হিসাব তথ্য: শফিকুল আলম

      প্রতিনিধি 9 February 2026 , 7:46:44 প্রিন্ট সংস্করণ

    শিগগিরই জানা যাবে উপদেষ্টাদের সম্পদের হিসাব তথ্য: শফিকুল আলম।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুয়েকজন উপদেষ্টা ছাড়া, অন্যরা সম্পদের হিসাব দিয়েছেন। তাদের সম্পদের তথ্য শিগগিরই জানা যাবে, এসব কথা বলেছেন-প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

    বিজ্ঞাপন

    ভোটের বিষয়ে শফিকুল আলম বলেছেন, নির্বাচনে কেমন ভোট পড়বে সেটা বলতে পারছি না। তবে সুষ্ঠু, উৎসবমুখর হবে নির্বাচন। অপরদিকে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে জানান, আওয়ামী লীগ নভেম্বর থেকে চেষ্টা করেছে বিশৃঙ্খলা তৈরির। তারা এখন কেবল অনলাইনে আছে। মিছিলেও দেখি না।

    এ সময়, জাতীয় সংসদ নির্বাচনে ৩৩০ জন বিদেশি পর্যবেক্ষক আসার কথা উল্লেখ করেন, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, এসব পর্যবেক্ষকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে সর্বোচ্চ ২১১ জনের মতো আসছেন।

    এ ছাড়াও গণমাধ্যম প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন, গণমাধ্যম পুরো ১৮ মাস নিয়ন্ত্রনমুক্ত ছিল। যে কোনো নিউজ করতে পেরেছে। এর মধ্যে কোনো মিডিয়া হাউস যেন বন্ধ না হয় সেগুলো দেখেছি। শেখ হাসিনার আমলে বন্ধ হওয়া গণমাধ্যম চালু করা হয়েছে। অনেক সংস্কার হয়েছে গণমাধ্যমের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:34 PM রোমেরোর স্বস্তি, তবুও শঙ্কা কাটছে না আর্জেন্টিনার 6:13 PM কালোজিরা ভর্তায় মেশান ৭ উপকরণ, জানুন স্বাস্থ্য উপকারিতা 5:56 PM ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব পুতিনের 5:14 PM ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু 4:30 PM কানাডার পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি 4:17 PM মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 4:05 PM আগামী বৈশাখ থেকে সারাদেশে গ্রামীণ খেলা আয়োজন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 3:26 PM ৫ বছরে দুই কোটি ৭৫ হাজার কৃষক পাবেন কৃষক কার্ড: প্রধানমন্ত্রী 3:07 PM রমনা বটমূলে বোমা হামলা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা 2:54 PM পাওনা টাকার জেরে বাবার সামনে কলেজছাত্রীকে হত্যা