• চাকরি

    ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১ হাজার ৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ

      প্রতিনিধি 8 February 2026 , 8:25:26 প্রিন্ট সংস্করণ

    ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১ হাজার ৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩-এর ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে (প্রভিশনালি) নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) পিএসসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়।

    কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারের মোট ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে এই ১ হাজার ৪৫৭ জনকে মনোনয়ন দেয়া হয়েছে।

    বিজ্ঞাপন

    এর মধ্যে সাধারণ ক্যাডারভুক্ত প্রশাসন ক্যাডারে ২৭২ জন, পুলিশ ক্যাডারে ৭৯ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জনকে সুপারিশ করা হয়েছে। এ ছাড়া আনসার ক্যাডারে ১৪ জন, কর ক্যাডারে ৩৭ জন এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ১৪ জন মনোনয়ন পেয়েছেন। অপরদিকে, কারিগরি বা পেশাদার ক্যাডারগুলোর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জন) বড় একটি অংশ সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

    পাশাপাশি কৃষি ক্যাডারে ৬৮ জন (বিভিন্ন বিভাগে), মৎস্য ক্যাডারে ২৬ জন এবং পশুসম্পদ ক্যাডারে ৭৩ জনকে মনোনিত করা হয়েছে। অন্যান্য পদের মধ্যে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৩৩ জন এবং পরিসংখ্যান কর্মকর্তা পদে ৭ জনকে সুপারিশ করেছে কমিশন।

    কমিশন জানিয়েছে, বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ অনুযায়ী এই মনোনয়ন দেয়া হয়েছে। মনোনিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই শেষে সরকার চূড়ান্ত নিয়োগ দেবে।

    তবে এই মনোনয়ন প্রার্থীর চাকরি প্রাপ্তির নিশ্চয়তা বা অধিকার প্রদান করবে না। নিয়োগ সংক্রান্ত সব বিধি-বিধান প্রতিপালন সাপেক্ষে নিয়োগকারী কর্তৃপক্ষ এই মনোনয়ন কার্যকর করবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:50 PM স্বস্তিকা ও পরমব্রতর বিরুদ্ধে গুরুতর অভিযোগ 1:10 PM প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল 12:52 PM ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তাব্যবস্থা 12:31 PM সৌদিতে রোনালদোর প্রথম শিরোপা উৎসব 12:02 PM প্রকাশ্যে এলো রামিসার ধর্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম 11:52 AM রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা 11:25 AM বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি 6:55 PM বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর  6:18 PM অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন ম্যানুয়েল নয়ার 5:41 PM ইধিকা-জ্যোতির্ময়ীর পর এবার ঢালিউডে দেবের নায়িকা