• সর্বশেষ সংবাদ স্ক্রল

    মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে নিহত শিশু হুজাইফা আফনানের জানাজা সম্পন্ন

      প্রতিনিধি 8 February 2026 , 7:23:44 প্রিন্ট সংস্করণ

    হুজাইফা আফনানের জানাজায় স্থানীয় জনগণ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে নিহত, শিশু হুজাইফা আফনানের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শিশুটির নিজ গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শত শত মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিতদের চোখে-মুখে ছিল গভীর শোক ও আবেগ। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    বিজ্ঞাপন

    জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় জনগণের পাশাপাশি উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী নুর আহমদ আনোয়ারী উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য; ১১ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার দিক থেকে ছোঁড়া গুলিতে হুজাইফা আফনান গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এবং পরে ঢাকা জাতীয় ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে শনিবার তার মৃত্যু হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:23 PM মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে নিহত শিশু হুজাইফা আফনানের জানাজা সম্পন্ন 7:18 PM নির্বাচনী সহিংসতা ও হত্যাকাণ্ড বিষয়ে টিআইবির প্রতিবেদন নিয়ে সরকারের প্রতিক্রিয়া 7:14 PM এই সরকারের আমলে হচ্ছে না, ডিপি ওয়ার্ল্ড-চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি: বিডা 6:01 PM আর জমি বেচে বিদেশ নয়, সহজ শর্তে ঋণ দেবো: তারেক রহমান 5:37 PM শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধের নির্দেশ প্রধান উপদেষ্টা’র 5:20 PM মাদ্রাসা এমপিওভুক্তির আবেদন স্থগিত করে বিজ্ঞপ্তি 5:12 PM এলাকার সন্তান হিসেবে ঢাকা-১৭ আসনে সবার কাছে ভোট চাইলেন তারেক রহমান 5:06 PM অবাধ ও নিরপেক্ষ পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকার ঘাটতি: টিআইবি 4:53 PM এ বছর পবিত্র রমজান ২৯ নাকি ৩০ দিন 4:32 PM যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?