...
  • অর্থনীতি

    বাজার স্থিতিশীল রাখতে ৪৫ কোটি ২০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

      প্রতিনিধি 6 February 2026 , 11:45:03 প্রিন্ট সংস্করণ

    মার্কিন ডলার। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রবাসীরা বেশি হারে অর্থ পাঠানোর জেরে ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে। এতে বাজারে ডলারের দাম কমে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে ডলারের বাজার স্থিতিশীল এবং চাহিদা ও জোগানের ভারসাম্য ঠিক রাখতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।

    বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) ১৬ ব্যাংক থেকে ১৯৬ মিলিয়ন বা প্রায় ২০ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে অনুষ্ঠিত এ ক্রয়ে ডলারের এক্সচেঞ্জ রেট ও কাট-অফ রেট উভয়ই ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

    সব মিলিয়ে চলতি অর্থবছরে (২০২৫-২৬) এখন পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ৪৫২ কোটি মার্কিন ডলার ( ৪.৫২ বিলিয়ন ডলার) কিনেছে নিয়ন্ত্রণ সংস্থা।

    বিজ্ঞাপন

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান ডলার ক্রয়ের তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

    খাত সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, ২০২২ সালে দেশের ডলারের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছিল। সে বছর প্রতি ডলারের দাম ৮৫ টাকা থেকে বেড়ে পৌঁছেছিল ১২২ টাকায়। তৎকালীন আওয়ামী লীগ সরকার ও কেন্দ্রীয় ব্যাংক নানা পদক্ষেপ নিলেও বাজার নিয়ন্ত্রণে আনতে পারেনি। এক পর্যায়ে রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করতে হয়। এরপরও বাজারে স্থিতিশীলতা ফিরে আসেনি।

    বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত তিন অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক প্রায় ৩৪ বিলিয়ন ডলার বিক্রি করে। এর মধ্যে, ২০২১-২২ অর্থবছরে সাত দশমিক ছয় বিলিয়ন ডলার, ২০২২-২৩ অর্থবছরে ১৩ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং ২০২৩-২৪ অর্থবছরে ১২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার বিক্রি করা হয়। অথচ এ সময়ে ব্যাংকগুলোর কাছ থেকে কেনা হয়েছে মাত্র এক বিলিয়ন ডলারের মতো।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:45 AM বাজার স্থিতিশীল রাখতে ৪৫ কোটি ২০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক 11:14 AM মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ 11:08 AM শনিবার উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন তারেক রহমান 11:04 AM ওসমান হাদি হত্যায় জাতিসংঘ কার্যালয়ে তদন্তের প্রস্তাব দেবে সরকার 10:49 AM ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর 10:34 AM সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও 10:21 AM সরকারি কোনো প্রতিষ্ঠানে দুর্নীতি থাকবে না: প্রধান উপদেষ্টা 7:34 PM নির্বাচনের পরিবেশ নির্বিঘ্ন করতে ১ লাখ সেনাসদস্য মোতায়েন 7:24 PM ক্ষমতায় গেলে পদ্মায় বাঁধ হবে: জামায়াত আমীর 7:19 PM জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় ছরওয়ারের জামিন
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.