• অর্থনীতি

    ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

      প্রতিনিধি 16 February 2026 , 1:24:36 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে গত জানুয়ারি মাসের অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ই-ভ্যাট সিস্টেমে জানুয়ারি মাসের রিটার্ন আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দাখিল করা যাবে।

    রোববার এনবিআরের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সীর সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে বরাত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘসময় সরকারি ছুটি ছিল। এ ছাড়া ১৫ ফেব্রুয়ারি ই-চালান সিস্টেমের ওটিপি সার্ভার ডাউন থাকার কারণে জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড জানুয়ারি ২০২৬ মাসের ই-ভ্যাট রিটার্ন অনলাইন দাখিলের সময়সীমা বাড়িয়েছে।

    বিজ্ঞাপন

    মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪-এর উপ-ধারা (১ক)-এর ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্ধারিত সময়সীমা অনুযায়ী করদাতারা আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইন রিটার্ন দাখিল করতে পারবেন।

    এনবিআরের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে আইন অনুযায়ী বিলম্ব ফি ও আর্থিক জরিমানার বিধান রয়েছে। ফলে সার্ভার জটিলতার কারণে যাতে কোনো করদাতা অযথা জরিমানার মুখে না পড়েন, সে জন্য সময় বৃদ্ধি করা হয়েছে।

    আইন অনুযায়ী, প্রতি মাসের ভ্যাটের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে দাখিল করতে হয়। সময়মতো রিটার্ন দাখিল না করলে মাসিক ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি 5:21 PM বিশ্বকাপের নতুন ফরম্যাটে কী বদল আনলো আইসিসি? 5:05 PM ফিফা ফুটবল শিল্পকে ধ্বংস করছে: লা লিগা প্রধান 2:59 PM সোনালী যুগের সমাপ্তি, নতুন অধ্যায়ের সূচনাও করবেন স্কালোনি 1:52 PM যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইয়ামালের ছবি-সংবলিত ড্রোন ছুড়ল ইরান 1:36 PM বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে সবচেয়ে বেশি আয় ম্যান সিটির 12:30 PM শিল্পকলায় মঞ্চস্থ ‘গারদের বন্দী’, মুগ্ধ দর্শক; ২৯ জুলাই বিশেষ পুনঃমঞ্চায়ন 12:20 PM জাতিসংঘের মহাসচিব পদে ইনফান্তিনোকে চান ট্রাম্প! 12:05 PM জামালকে পেছনে ফেলে শীর্ষে বাদল 11:28 AM অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর