• রাজনীতি

    আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই: শফিকুর রহমান

      প্রতিনিধি 3 February 2026 , 4:07:10 প্রিন্ট সংস্করণ

    জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ‘আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই। ১৮ কোটি মানুষের বিজয় হলে এই বিজয় আমাদের সবার’। এমন মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

    শনিবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার কটিয়াদি সরকারি কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। অপরদিকে, জনসভার শেষ দিকে জামায়াত আমীর কিশোরগঞ্জের ৫ টি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন।

    ডা. শফিকুর রহমান বলেন, ১২ তারিখ পর্যন্ত জনতার রায়কে আপনারা সম্মান করুন। সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসবেন, আমরা তাকে অভিনন্দন জানাতে প্রস্তুত। কিন্তু চোরাই পথে আর কোনো নির্বাচন হবে না, হতেও দেয়া হবে না।

    বিজ্ঞাপন

    তিনি আরও বলেন, ‘সমস্ত চোরাই পথ বন্ধ করে দেয়া হবে। এ দেশকে নিয়ে তোমরা সামনের দিকে আগাবে। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। যারা পেছন থেকে কামড়া-কামড়ি করে, তাদেরকে আমরা কামড়া-কামড়ি করতে দেব না। তারা করুক, আমরা জাতিকে নিয়ে সামনে এগিয়ে যাব’।

    জনসভায় জামায়াত আমীর অভিযোগ করে বলেন, ‘যারা আমাদের দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে। উদ্ধার করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং এই টাকা দিয়ে ৫৬ হাজার বর্গমাইলের উন্নয়ন সাধন করা হবে’।

    কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তৃতা করেন, সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান রঞ্জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সাঈদ বিন হাবিবসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:07 PM আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই: শফিকুর রহমান 3:53 PM নাটোর-৩ আসনে এনসিপি’র নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি 3:24 PM ক্যান্টনমেন্টে ঢুকতে ‘তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী’ পরিচয় দিলেন জামায়েতের প্রার্থী 1:49 PM র‌্যাবের নাম পরিবর্তন 1:42 PM ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরির রহস্য উন্মোচন 1:26 PM ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান 1:16 PM বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নাহিদের রিট খারিজ 12:37 PM দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা 12:21 PM ২০ বছর পর বরিশালে তারেক রহমানের জনসভা 12:07 PM পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান