• জাতীয়

    ‘দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট’

      প্রতিনিধি 2 February 2026 , 4:25:44 প্রিন্ট সংস্করণ

    দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান-বাসসকে এসব তথ্য জানান।

    বিজ্ঞাপন

    সালীম আহমাদ বলেছেন, বেলা ১১টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন। এ ছাড়া ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। বিডি পোস্ট কর্তৃক ১,৮৫৯ টি ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে।

    অপরদিকে, বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সারা দেশের ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

    ইসির তথ্য অনুযায়ী, সোমবার বেলা ১১টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ৫৮ হাজার ৭৯৭ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৪৩ হাজার ৩১৯ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন এবং ২৯ হাজার ৩৩৪ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।

    উল্লেখ্য: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:25 PM ‘দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট’ 4:19 PM ঢাকা-ওয়াশিংটন বাণিজ্য চুক্তি, কমবে পাল্টা শুল্ক 4:16 PM ‘জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়’ 4:10 PM যারা নারীদের অসম্মান করে, তারা জনদরদি হতে পারে না: খুলনায় তারেক রহমান 7:38 PM ফরিদগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়রসহ ৪ বিএনপি নেতা বহিষ্কার 7:26 PM আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলা: ৫ ফেব্রুয়ারি-সাবেক এমপিসহ ১৬ জনের রায় 7:17 PM তফসিল ঘোষণার পর অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার: আইএসপিআর 7:00 PM জামায়াত আমীরের-এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক: মাহদী আমিন 6:54 PM ‘ইউরোপে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত রাখার আহ্বান’ 6:38 PM সংসদ নির্বাচনে দায়িত্ব: ৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮ বিভাগে পদায়ন