• বিনোদন

    খেজুর ছিটিয়ে বিয়ে করলেন ফারিয়া

      প্রতিনিধি 19 September 2025 , 8:55:51 প্রিন্ট সংস্করণ

    বিয়ে করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া
    বিয়ে করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিয়ে করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তার ঘনিষ্ঠ একটি সূত্র ঘটনাটি নিশ্চিত করেছেন। আজ শুক্রবার বাদ আসর মসজিদে খেজুর ছিটিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

    শবনম ফারিয়ার বরের নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর ছেলে। দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেছেন।

    বিজ্ঞাপন

    শবনম ফারিয়া গণমাধ্যমকে বলেন, ‘ভেবেছিলাম, আর বিয়ে করবো না। পরিবারের আকস্মিক সিদ্ধান্তে বিয়েটা করলাম। সবার কাছে দোয়াপ্রার্থী।’ শবনম ফারিয়া জানান, ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের মূল পর্ব সম্পন্ন হয়। ফারিয়া জানিয়েছেন, স্বজন, সহকর্মীদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।

    প্রসঙ্গত, শবনম ফারিয়া এর আগে ২০১৮ সালে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে।

    সূত্র: জাগো নিউজ ২৪

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির