• বিনোদন

    সৌদি আরবে আলিয়াকে বিশেষ সম্মাননা

      প্রতিনিধি 13 December 2025 , 12:19:14 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউড তারকা আলিয়া ভাট অর্জন করলেন মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড। বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভা ও সাংস্কৃতিক প্রভাব বিস্তারকারী শিল্পীদের স্বীকৃতি দেওয়া হয় এই বিশেষ পুরস্কারের মাধ্যমে। চলমান উৎসবের এক জমকালো গালা ডিনারে আলিয়ার হাতে তুলে দেওয়া হয় সম্মাননাটি।

    পুরস্কার পেয়ে গভীর আনন্দ প্রকাশ করেন আলিয়া ভাট। তিনি বলেন, ‘গোল্ডেন গ্লোবস বিশ্বব্যাপী পুরস্কার বিতরণী জগতের একটি আইকনিক অংশ এবং এর অংশ হতে পেরে আমি আনন্দিত। ক্ষমতাবান ও যোগ্য নারীদের গল্প বলার মাধ্যমে আমার ক্যারিয়ার আরও এগিয়ে নিতে মুখিয়ে আছি।’

    বিজ্ঞাপন

    আলিয়ার এ সম্মাননা উদযাপনে রেড সি উৎসব কর্তৃপক্ষ আয়োজন করে তার ক্যারিয়ারভিত্তিক একটি বিশেষ প্রদর্শনী। এতে ‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘ব্রহ্মাস্ত্র’সহ তার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর দৃশ্য ও যাত্রাপথ তুলে ধরা হয়। দর্শক ও অতিথিরা আলিয়ার বৈচিত্র্যময় চরিত্রগুলো এবং বলিউডে তার ক্রমোন্নতির ধারাকে নতুন করে উপলব্ধির সুযোগ পান।

    উৎসবের রেড কার্পেটেও আলিয়া ভাট ছিলেন সবার দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু। তার গ্ল্যামার, সৌন্দর্য ও আভিজাত্যপূর্ণ উপস্থাপনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

    জেদ্দায় আয়োজিত এই গালা ডিনার জমকালো তারকা সমাবেশে রূপ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরি সভাপতি শন বেকার, জুরি সদস্য ওলগা কুরিলেঙ্কো, নাদিন লাবাকি, নাওমি হ্যারিস ও রিজ আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন হলিউড-বলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পী-সিগোর্নি উইভার, শাইলিন উডলি, ইদ্রিস এলবা, সালমান খান, এডগার রামিরেজ, হেনরি গোল্ডিংসহ আরও অনেকে।

    রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই সম্মাননা আলিয়া ভাটের বৈশ্বিক চলচ্চিত্র অঙ্গনে প্রতিষ্ঠিত অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:16 PM রজধানীর মুগদায় ৮৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১ 1:49 PM আ. লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সংসদে বিল পাস 12:47 PM প্রাথমিকে ২ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর 12:33 PM চীন সফরে যাচ্ছে বিএনপির ২০ সদস্যের প্রতিনিধিদল 12:17 PM সংরক্ষিত নারী আসনে তপশিল ঘোষণা 12:08 PM যুদ্ধবিরতি ঘোষণার পর তেলের দরপতন, শেয়ারবাজার ঊর্ধ্বমুখী 11:46 AM পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত 11:34 AM দুপুরে দিল্লিতে বৈঠকে বসছেন খলিলুর-জয়শঙ্কর 11:20 AM হরমুজ প্রণালি ব্যবহারের জন্য টোল নেবে ইরান ও ওমান 6:17 PM ইরানে রেলসেতুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২